মধ্যপ্রাচ্যে নজিরবিহীন উত্তেজনা, সবপক্ষকে সতর্ক করলো রাশিয়া

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম

যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধির ফলে ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে এক নজিরবিহীন উত্তেজনা তৈরি হয়েছে বলে সতর্ক করেছে রাশিয়া। এই পরিস্থিতিতে ক্রেমলিন তেহরান এবং অন্যান্য পক্ষগুলোকে বিচক্ষণতা ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের কাছাকাছি অঞ্চলে তাদের যুদ্ধজাহাজ মোতায়েন করেছে, যদিও একই সময়ে তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে আলোচনাও চালিয়ে যাচ্ছে দেশটি।

ইরানের সঙ্গে রাশিয়ার একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি থাকলেও তাতে কোনো পারস্পরিক প্রতিরক্ষা বা সামরিক সহায়তার বাধ্যবাধকতা নেই। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে ওমান উপসাগরে রুশ নৌবাহিনীর একটি করভেট ইরানি নৌবাহিনীর সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিয়েছে।


বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, এগুলো পরিকল্পিত মহড়া এবং আগে থেকেই সমন্বয় করা হয়েছিল। রাশিয়া ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন অব্যাহত রেখেছে। তবে একই সঙ্গে আমরা আমাদের ইরানি বন্ধু এবং অঞ্চলের সকল পক্ষকে সংযম ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি। আমরা যে কোনো সমস্যা সমাধানে রাজনৈতিক ও কূটনৈতিক পথকে অগ্রাধিকার দেয়ার জন্য তাদের অনুরোধ করছি।

তিনি আরও যোগ করেন, বর্তমানে আমরা এই অঞ্চলে উত্তজেনার এক নজিরবিহীন বৃদ্ধি লক্ষ্য করছি। তবুও আমরা আশা করি, একটি সুষ্ঠু সমাধানের লক্ষ্যে আলোচনার পথ এবং রাজনৈতিক ও কূটনৈতিক মাধ্যমগুলোই শেষ পর্যন্ত প্রাধান্য পাবে।

এআরএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর