ভোলায় কীর্তন শুনে ফেরার পথে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ পিএম

ভোলায় কীর্তন শুনে বাড়ি ফেরার পথে বাকপ্রতিবন্ধী এক গৃহবধূকে অটোরিকশা থেকে নামিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে, রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় অস্ত্রপচার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টা দিকে জেলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধোপাবাড়ি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

এর আগে সন্ধ্যায় ওই ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই নারী তিন নম্বর ওয়ার্ডের গোলকপুর গ্রামের একটি মন্দিরে কীর্তন শুনতে যান। রাত ৯টার দিকে বাড়ি ফেরার উদ্দেশে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। ওই রিকশায় চালকসহ আরও তিনজন যুবক ছিলেন। 

অভিযোগ, ধোপাবাড়ি সংলগ্ন এলাকায় পৌঁছালে তাকে জোর করে অটোরিকশা থেকে নামিয়ে পাশের একটি বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে হাত-মুখ বেঁধে মারধর এবং পালাক্রমে ধর্ষণ করা হয়। ভোরে অভিযুক্তরা তাকে বাগানে ফেলে রেখে পালিয়ে যায়।

ভুক্তভোগীর পরিবার অভিযোগ, স্থানীয় অটোরিকশাচালক রাকিব ও তার দুই সহযোগী শাকিল এবং রাসেল এ ঘটনায় জড়িত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে। প্রথমে তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ভোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে হাসপাতালটির গাইনি বিভাগে তিনি চিকিৎসাধীন। 

ভোলা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. সামছুল আলম জানান, ভুক্তভোগীকে তাৎক্ষণিক চিকিৎসা ও মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধে অস্ত্রোপচার করা হয়েছে। 

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো ইব্রাহীম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযানে নামে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

একাত্তর/এসি
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর