ইরানে ফলের বাজারের আছড়ে পড়লো সামরিক হেলিকপ্টার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৮ পিএম

পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চূড়ান্ত আলোচনার ঠিক দুই দিন আগে দেশটির ইসফাহান প্রদেশে এক ভয়াবহ সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় চালকসহ চারজন নিহত হয়েছেন। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধের দামামা বাজছে এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

ইরানের আধাসামরিক সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, বিধ্বস্ত কপ্টারটি ছিল ইরান সেনাবাহিনীর অ্যাভিয়েশন ইউনিটের। এটি ইসফাহানের খোমেনি শাহর কাউন্টির দর্চেহ শহরের একটি সবজি ও ফলের বাজারের ওপর আছড়ে পড়ে। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। এতে হেলিকপ্টারের পাইলট ও কো-পাইলটের পাশাপাশি বাজারের দুজন বিক্রেতাও প্রাণ হারিয়েছেন।

ছবি; সংগৃহীত
উল্লেখ্য যে, গত সপ্তাহেই হামাদান প্রদেশে ইরানের বিমান বাহিনীর একটি মার্কিন নির্মিত এফ-৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট নিহত হন। সামরিক বিশেষজ্ঞদের মতে, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগে কেনা পুরনো বিমান এবং খুচরা যন্ত্রাংশের অভাবে ইরানে এ ধরনের যান্ত্রিক ত্রুটিজনিত দুর্ঘটনা প্রায়ই ঘটছে।

আগামী বৃহস্পতিবার জেনেভায় পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে ইরান ও সেদেশের জনগণ ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে। অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী সোজা জানিয়েছেন, পরমাণু শক্তি আমাদের অবিচ্ছেদ্য অধিকার।

ছবি: সংগৃহীত
ইরান হুঁশিয়ারি দিয়েছে, তাদের ওপর কোনো হামলা চালানো হলে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে। এদিকে গোয়েন্দা তথ্য বলছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) লেবাননে হিজবুল্লাহর কার্যক্রমের দায়িত্ব সরাসরি গ্রহণ করেছে।

হোয়াইট হাউজ সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর 'সীমিত' হামলার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছেন। যদিও মার্কিন জেনারেল ড্যানিয়েল কেইন পশ্চিম এশিয়ায় যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছেন, তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন হামলার চূড়ান্ত সিদ্ধান্ত তিনি একাই নেবেন।

 
বৃহস্পতিবারের বৈঠকের পর বিশেষ দূত জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফের পরামর্শের ভিত্তিতে পরবর্তী সামরিক পদক্ষেপ নিশ্চিত করা হবে।

এআরএস
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
তিন মাসেরও বেশি সময় ধরে চলা আমেরিকা-ইসরাইল বনাম ইরান যুদ্ধ বর্তমানে এক চরম অচলাবস্থায় রূপ নিয়েছে। বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী ‘হরমুজ প্রণালি’ কার্যত বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি যখন ধুঁকছে, ঠিক তখনই...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
হরমুজ় প্রণালী নিয়ে বিশ্ববাজারে সৃষ্ট উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের আরও এক লাইফলাইন বা গুরুত্বপূর্ণ জলপথ অচল করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিল ইরান। তেহরানের সোজা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর