রাখাইনে জান্তার বিমান হামলায় তিন শিশুসহ নিহত ১৭

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১২ পিএম

মিয়ানমারের পশ্চিমাঞ্চলে একটি গ্রামীণ বাজারে জান্তা বাহিনীর বিমান হামলায় তিন শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

স্থানীয় সূত্র ও জাতিগত সংখ্যালঘু সংগঠন আরাকান আর্মির (এএ) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে থেকে প্রায় ৩৩ কিলোমিটার উত্তর-পূর্বে পোনাগ্যুন টাউনশিপের ইয়ো এনগু গ্রামে জান্তা বাহিনী বিমান হামলা চালায়। হামলাটি একটি স্থানীয় বাজারকে লক্ষ্য করে চালানো হয়।

আরাকান আর্মি এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর প্রায় ২টার দিকে চালানো ওই হামলায় তিন শিশুসহ ১৭ জন ‘নিরীহ বেসামরিক নাগরিক’ নিহত হন। এ সময় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

এ বিষয়ে মন্তব্য জানতে মিয়ানমারের সামরিক বাহিনীর একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বার্তা সংস্থা এএফপি ব্যর্থ হয়েছে।

পাঁচ বছর আগে সেনাবাহিনীর অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। গণতন্ত্রপন্থী আন্দোলন দমনকে কেন্দ্র করে দেশজুড়ে সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে, যেখানে গণতন্ত্রপন্থী কর্মীদের পাশাপাশি দীর্ঘদিন ধরে দেশের প্রান্তিক এলাকায় সক্রিয় বিভিন্ন জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী অংশ নিয়েছে।

পশ্চিম উপকূলীয় রাখাইন রাজ্য বর্তমানে সংঘাতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি। আরাকান আর্মি রাজ্যটির অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে জান্তা প্রশাসন অঞ্চলটিতে অবরোধ জারি রেখে নিয়মিত বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে দেশটিতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ৩৬ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এই যুদ্ধ গণতন্ত্রপন্থী কর্মী ও দীর্ঘদিন ধরে সীমান্ত অঞ্চলে প্রভাব বিস্তারকারী বিভিন্ন জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর সশস্ত্র প্রতিরোধকে আরও উসকে দিয়েছে।

আরবিএস
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত প্রদেশগুলোতে পাকিস্তানের বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। তবে এ নিয়ে দুই দেশের মধ্যে পরস্পরবিরোধী দাবি উঠেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অত্যাধুনিক বোমাবর্ষণ এবং কোটি কোটি ডলারের সামরিক কৌশলকে ‘বুলডোজার আর ডাম্প ট্রাকের’ মতো সাধারণ কিছু নির্মাণ সামগ্রী দিয়ে নস্যাৎ করে দিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর