এপস্টাইনের ব্যক্তিগত দ্বীপে গিয়েছিলেন স্টিফেন হকিং!

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১০ পিএম

শেষ পর্যন্ত কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের অন্ধকর গহ্বরে স্টিফেন হকিং! জেফরি এপস্টাইন মামলার নথিপত্র থেকে সম্প্রতি প্রয়াত বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের কিছু ছবি প্রকাশ্যে এসেছে। এসব ছবিতে হকিংয়ের দুই পাশে বিকিনি পরিহিত দু’জন নারীকে দেখা গেছে। তবে ছবিগুলো নিয়ে বিতর্ক দানা বাঁধলেও হকিং পরিবার ও সংশ্লিষ্ট সূত্রগুলো একে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

কুখ্যাত মার্কিন অর্থদাতা জেফরি এপস্টাইনের গোপন নথিগুলো একে একে প্রকাশ্যে আসার পর সেখানে বিশ্ববিখ্যাত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের নাম ও ছবি পাওয়া গেছে। একটি ছবিতে দেখা যায়, হকিং একটি আরাম কেদারায় শুয়ে হাতে ককটেল নিয়ে হাসছেন এবং তাঁর দুই পাশে বিকিনি পরিহিত দু’জন নারী রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’-এর তথ্য অনুযায়ী, এই দুই নারী আসলে হকিংয়ের দীর্ঘমেয়াদী সেবিকা, যারা তাঁর ২৪ ঘণ্টার চিকিৎসা সহায়তার জন্য সর্বদা তাঁর সাথে থাকতেন।

ছবি: সংগৃহীত
ধারণা করা হচ্ছে, এই ছবিগুলো ২০০৬ সালের। ওই সময় হকিং সেন্ট টমাসের রিটজ-কার্লটন হোটেলে কোয়ান্টাম কসমোলজির ওপর একটি বৈজ্ঞানিক সিম্পোজিয়ামে যোগ দিতে গিয়েছিলেন। তিনিসহ ২১ জন বিজ্ঞানী সেই অনুষ্ঠানে যোগ দেন এবং এপস্টাইনের ব্যক্তিগত দ্বীপ ‘লিটল সেন্ট জেমস’ ভ্রমণ করেন।

হকিংয়ের পরিবারের একজন প্রতিনিধি ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’-কে জানিয়েছেন, ছবিতে থাকা নারীরা যুক্তরাজ্য থেকে আসা হকিংয়ের দীর্ঘদিনের পেশাদার সেবিকা।

হকিংয়ের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, প্রফেসর হকিং মটর নিউরন ডিজিজের মতো ভয়াবহ ব্যাধির সাথে লড়াই করেও বিংশ শতাব্দীর পদার্থবিজ্ঞানে শ্রেষ্ঠ অবদান রেখেছেন। ভেন্টিলেটর, ভয়েস সিন্থেসাইজার এবং হুইলচেয়ারের ওপর নির্ভরশীল একজন মানুষের বিরুদ্ধে কোনো ধরনের অনৈতিক আচরণের ইঙ্গিত দেয়া শুধু ভুলই নয়, বরং অত্যন্ত অবান্তর।

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সংগ্রহ করা এপস্টাইন ফাইলসে স্টিফেন হকিংয়ের নাম অন্তত ২৫০ বার এসেছে। ভার্জিনিয়া জুফ্রে নামক এক অভিযোগকারী দাবি করেছিলেন, হকিং ভার্জিন দ্বীপে একটি ‘অপ্রাপ্তবয়স্কদের অনৈতিক অনুষ্ঠানে’ অংশ নিয়েছিলেন। তবে এই দাবিকে সরাসরি অস্বীকার করেছিলেন জেফরি এপস্টাইন।

২০১৫ সালে তাঁর সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েলকে পাঠানো একটি ইমেইলে এপস্টাইন লিখেছিলেন, যারা জুফ্রের এই অভিযোগ মিথ্যা প্রমাণ করতে পারবে, তাদের যেন পুরস্কার দেওয়া হয়। বিশেষ করে স্টিফেন হকিংকে নিয়ে তোলা অভিযোগটি প্রমাণহীন করার ওপর তিনি জোর দিয়েছিলেন।


উল্লেখ্য, ২০০৬ সালের মার্চ মাসে এপস্টাইনের অর্থায়নে আয়োজিত ওই সম্মেলনে যোগ দিতেই হকিং সেখানে গিয়েছিলেন। এর ঠিক পাঁচ মাস পরেই ফ্লোরিডায় এপস্টাইনের বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগ আনা হয়। আগের প্রকাশিত ছবিগুলোতে হকিংকে ওই দ্বীপে ডিনার করতে এবং একটি বিশেষভাবে তৈরি সাবমেরিনে করে সমুদ্রের তলদেশ পর্যবেক্ষণ করতে দেখা গেছে। তবে এখন পর্যন্ত জেফরি এপস্টাইনের সাথে হকিংয়ের সরাসরি কোনো ছবি পাওয়া যায়নি।

স্টিফেন হকিং ২০১৮ সালে ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাঁর জীবনের ৫০ বছরেরও বেশি সময় তিনি শারীরিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করেছেন। এপস্টাইনের নথিতে তাঁর নাম আসলেও, অধিকাংশ তথ্যই ইঙ্গিত দিচ্ছে যে তিনি সেখানে শুধু একজন আমন্ত্রিত বিজ্ঞানী হিসেবে উপস্থিত ছিলেন এবং ভাইরাল হওয়া ছবিগুলোতে তাঁর সেবিকাদের উপস্থিতি নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে।

আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
ইরানের অর্থনীতিকে 'অক্সিজেনহীন' করে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞার ছক কষলেও বিন্দুমাত্র দমে যেতে নারাজ তেহরান। উল্টে আমেরিকার এই চাপ সৃষ্টিকারী নীতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কঠোর...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর