বিমান হামলায় ২২৮ তালেবান নিহতের দাবি পাকিস্তানের

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম

আফগানিস্তানের ভেতরে পরিচালিত ‘গজব লিল–হক’ সামরিক অভিযানে এ পর্যন্ত ২২৮ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।  

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে দেশটির সামরিক মুখপাত্র এ তথ্য জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এর সত্যতা নিশ্চিত করেছে।

পাকিস্তান সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, অভিযানে ২২৮ জন নিহত ছাড়াও ৩১৪ জন তালেবান সদস্য আহত হয়েছেন। অভিযানের সময় তালেবানের ৭৪টি চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৮টি চৌকি পাকিস্তান বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে বলেও দাবি করা হয়।

একই সঙ্গে পাকিস্তানের অভ্যন্তরে সংঘর্ষের প্রভাবে ২৭ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে বিবৃতিতে।

অন্যদিকে তালেবান প্রশাসনের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, তাদের আটজন যোদ্ধা নিহত এবং ১১ জন আহত হয়েছেন। ফলে হতাহতের সংখ্যা নিয়ে দুই পক্ষের দাবিতে স্পষ্ট অমিল রয়েছে। 

সীমান্ত এলাকায় সাম্প্রতিক উত্তেজনার ধারাবাহিকতায় এ ধরনের পাল্টাপাল্টি দাবি পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে বলে পর্যবেক্ষকদের ধারণা।

এর আগে আজ শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুলসহ একাধিক বড় শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। কয়েক মাসের পাল্টাপাল্টি সংঘর্ষের পর প্রতিবেশী দু’দেশের মধ্যে ‘উন্মুক্ত যুদ্ধ’ শুরু হয়েছে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।

আজ কাবুল ও কান্দাহারে বিস্ফোরণের শব্দ এবং আকাশে যুদ্ধবিমান উড়তে দেখেছেন এএফপির সাংবাদিকরা। তালেবান কর্তৃপক্ষের দক্ষিণাঞ্চলীয় শক্ত ঘাঁটি কান্দাহারেও হামলা চালানো হয়েছে।

ইসলামাবাদ অভিযোগ করেছে যে, পাকিস্তানে হামলা চালানো জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে আফগানিস্তান। তবে তালেবান সরকার এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

কাতার ও তুরস্কের মধ্যস্থতায় প্রাথমিক যুদ্ধবিরতির পর কয়েক দফা আলোচনা হলেও স্থায়ী সমঝোতা হয়নি। 

আরবিএস
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর