খামেনি নিরাপদেই আছেন, নিজেই জানালেন ট্রাম্প!

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম

ইরানের রাজধানী তেহরানে শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান ও নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে প্রবল কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ৮৬ বছর বয়সী এই নেতাকে নিয়ে ইরান সরকার ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো থেকে পাওয়া তথ্য এক অস্থিতিশীল পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, তিনি জানেন খামেনি কোথায় আছে। তবে এখনই হত্যা করা হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

হামলার পরপরই রয়টার্স ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইরানের একটি দাপ্তরিক সূত্রের বরাতে জানিয়েছে, আয়াতুল্লাহ খামেনি বর্তমানে তেহরানে নেই। তাকে একটি অজ্ঞাত ও অত্যন্ত সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাসনিম নিউজ এজেন্সির মতে, তেহরানের উত্তরে শেমিরান এলাকায় অবস্থিত খামেনির বাসভবন এবং প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছে অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইরান সরকার।

আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনা’র ভিডিওতে দেখা গেছে, প্রেসিডেন্টের কার্যালয় সংলগ্ন পাস্তুর স্ট্রিট এবং উত্তরের সৈয়দ খন্দান এলাকা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে।

ছবি: সংগৃহীত
১৯৮৯ সালে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেন খামেনি। গত তিন দশকেরও বেশি সময় ধরে তিনি ইরানের সামরিক বাহিনী, বিচার বিভাগ এবং সরকারের সকল শাখার চূড়ান্ত ক্ষমতার অধিকারী হিসেবে দেশ পরিচালনা করছেন। তার শাসনামলে ইরান পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। তিনি সর্বদা যুক্তরাষ্ট্রকে ইরানের এক নম্বর শত্রু হিসেবে অভিহিত করে এসেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য এবং শনিবারের হামলার ধরন থেকে বিশ্লেষকরা মনে করছেন, এবারের লক্ষ্য কেবল সামরিক স্থাপনা নয়, বরং ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা। ট্রাম্প এক ভিডিও বার্তায় দাবি করেছেন, আমরা জানি এই তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন। তিনি আমাদের জন্য একটি সহজ লক্ষ্যবস্তু, তবে আপাতত তিনি সেখানে নিরাপদ আছেন, আমরা তাকে সরিয়ে দিচ্ছি না, অন্তত এই মুহূর্তে নয়।


তবে ট্রাম্প ইরানি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সরকারের পতন ঘটিয়ে শাসনভার নিজেদের হাতে তুলে নিতে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র শিল্পকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত এই অভিযান থামবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যালে দেয়া এক ভিডিও বার্তায় ঘোষণা করেছেন যে, মার্কিন সামরিক বাহিনী ইরানে বড় ধরনের যুদ্ধকালীন অভিযান শুরু করেছে। তিনি বলেন, আমরা এই চরম উগ্রবাদী একনায়কতন্ত্রকে আমেরিকার জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে দেব না। আমরা তাদের ক্ষেপণাস্ত্র শিল্পকে মাটির সাথে মিশিয়ে দেব।

ছবি: সৃগৃহীত
ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজ গত জুন মাসেই মন্তব্য করেছিলেন, খামেনির মতো একজন একনায়ক বেঁচে থাকতে পারেন না। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ইঙ্গিত দিয়েছিলেন, খামেনিকে হত্যার মাধ্যমে বছরের পর বছর ধরে চলা এই সংঘাতের অবসান ঘটানো সম্ভব।

হামলার কারণ হিসেবে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে দাবি করা হলেও, খামেনি দীর্ঘকাল ধরে বলে আসছেন, ইরানের পরমাণু কর্মসূচি শুধু অসামরিক কাজের জন্য। এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থা বা জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থাও ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে এমন কোনো নিশ্চিত প্রমাণ পায়নি। তা সত্ত্বেও, যুক্তরাষ্ট্র ও ইসরাইল এই অজুহাতেই নতুন করে এই বিধ্বংসী আক্রমণ শুরু করেছে।

মার্কিন ও ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, এই অভিযানের প্রস্তুতি গত কয়েক মাস ধরে নেওয়া হচ্ছিল। যদিও ইরানের সাথে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চলছিল, তবুও আলোচনার সমান্তরালে এই হামলার সময় কয়েক সপ্তাহ আগেই নির্ধারণ করা হয়েছিল। মূলত ইরানকে পরমাণু ইস্যুতে চুক্তিতে বাধ্য করতেই মধ্যপ্রাচ্যে বিশাল বিমান ও নৌবাহিনী মোতায়েন করে এই যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর