প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা ছিলো পুত্রবধূর

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৫ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নতুন হাপানিয়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে ঢুকে পারুল বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। একইঘর থেকে পুত্রবধূ হালিমা আক্তারকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে শনিবার বেলা ১১টার মধ্যে যেকোনো সময়ে এই নৃশংস ঘটনা ঘটে।

নিহত পারুল বেগম মৃত লনু প্রধানের স্ত্রী। আহত হালিমা আক্তার প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে শিশুদের মুখে ‘দাদু ও মা মারা গেছে’ শুনে ঘরে ঢুকে পারুল বেগমের নিথর দেহ এবং অন্য কক্ষে হালিমাকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান।

আহত হালিমা আক্তার জানান, শুক্রবার এশার নামাজের পর মুখ বাঁধা তিন থেকে চারজন দুর্বৃত্ত ঘরে ঢুকে তাকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা ঘরে লুটপাট চালায় এবং পাশের কক্ষে থাকা তার শাশুড়িকে শ্বাসরোধে হত্যা করে। একপর্যায়ে হালিমা অচেতন হয়ে পড়েন।

ঘটনার খবর পেয়ে মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে।

একাত্তর/আরএ
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরের সিঁধ কেটে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে হত্যা করেছে একদল চোর।
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, বড় বড় সবগুলো ঘাটে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয়। ঘাটে যে সব সমস্যা রয়েছে সেগুলোর কাজ চলছে।
চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নে মাদকের টাকা না পেয়ে মা জান্নাত বেগমকে (৪৮) কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে নিজ সন্তান মো. রাকিবের (২৪) বিরুদ্ধে। 
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর