ইরানের দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি বুঝতে ব্যর্থ ট্রাম্প: ফরেন পলিসির বিশ্লেষণ

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১২:৫২ পিএম

ওয়াশিংটনের একাধিক নিরাপত্তা ও কৌশলগত বিশ্লেষক মনে করছেন, হোয়াইট হাউজের নীতিনির্ধারকরা এখন ধীরে ধীরে উপলব্ধি করছেন যে ইরানকে নিয়ে তাদের পূর্বধারণা পুরোপুরি সঠিক ছিল না। আগে ধারণা করা হয়েছিল, কঠোর সামরিক চাপ ও দীর্ঘস্থায়ী সংঘাত ইরানকে দ্রুত দুর্বল করে দেবে। কিন্তু বাস্তবে ইরান দীর্ঘ যুদ্ধ এবং কঠিন সামরিক চাপ সহ্য করার প্রস্তুতি নিয়েই এগোচ্ছে—এমন ইঙ্গিতই মিলছে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে।

মার্কিন সাময়িকী ফরেন পলিসির এক প্রতিবেদনের বরাতে তেহরানভিত্তিক পার্সটুডে বলছে, ইরানের সামরিক কাঠামো ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এমনভাবে গড়ে উঠেছে যে শীর্ষ সামরিক বা রাজনৈতিক নেতাদের হত্যার পরও দেশটির সামরিক সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েনি। বরং মধ্যপ্রাচ্যের অন্তত ছয়টি দেশে সমন্বিত হামলা চালিয়ে যাওয়ার সক্ষমতা তারা দেখিয়েছে। 

বিশ্লেষকদের মতে, এতে ইরানের সহনশীলতা, সংগঠিত সমন্বয় এবং কৌশলগত শৃঙ্খলার প্রমাণ পাওয়া যায়—যা আগের মার্কিন প্রশাসন, বিশেষ করে ডোনাল্ড ট্র্যাম্পের আমলে হয়তো যথাযথ গুরুত্ব পায়নি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইরান ইতোমধ্যে শত শত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারে। তেলের দাম প্রায় ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালি অচল হয়ে পড়ার আশঙ্কায় তেলবাহী জাহাজের বিমা কোম্পানিগুলোও সতর্কবার্তা দিয়েছে।

ফরেন পলিসির বিশ্লেষণে আরও বলা হয়েছে, ইরানের মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। ফলে সামরিক চাপ, অর্থনৈতিক ব্যয় এবং কৌশলগত সক্ষমতার ভারসাম্য ধীরে ধীরে ইরানের অনুকূলে গড়াতে পারে—এমন আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।

আরবিএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর