ইরানে আজ কঠোর আঘাত হানা হবে: ডোনাল্ড ট্রাম্প

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৭:২৭ পিএম

যুক্তরাষ্ট্র ইরানকে ‘অত্যন্ত কঠোর আঘাত’ করতে পারে এবং প্রয়োজনে হামলার লক্ষ্যবস্তু আরও বাড়ানো হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শনিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ‘আজ ইরানকে অত্যন্ত কঠোরভাবে আঘাত করা হবে!’

তিনি আরও বলেন, ইরানের ‘খারাপ আচরণের’ কারণে এমন কিছু এলাকা ও গোষ্ঠীকেও লক্ষ্যবস্তু করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, যেগুলো আগে হামলার তালিকায় ছিল না।

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান শনিবার ঘোষণা দেন যে, তার দেশ কখনও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কাছে আত্মসমর্পণ করবে না।

পেজেশকিয়ানের এমন ঘোষণার পরই ইরানকে কঠোরভাবে আঘাতের হুমকি দেন ট্রাম্প। 

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন স্বার্থের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে পাল্টা জবাব দিয়ে আসছে, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে পেজেশকিয়ান উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের হামলার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, যদি ওই দেশগুলো থেকে ইরানের বিরুদ্ধে হামলা না হয়, তাহলে তেহরানও তাদের লক্ষ্য করে হামলা চালাবে না।

ট্রাম্প তার পোস্টে পেজেশকিয়ানের এই বক্তব্যের উল্লেখ করে বলেন, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের কাছে ‘ক্ষমা চেয়েছে’ এবং তাদের ওপর আর হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নিরলস হামলার কারণেই ইরান এই প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে।

ট্রাম্প আরও বলেন, ইরান আর মধ্যপ্রাচ্যের দাপুটে শক্তি নয়। তারা এখন ‘মধ্যপ্রাচ্যের পরাজিত শক্তি’ এবং তারা আত্মসমর্পণ না করা পর্যন্ত বা সম্ভবত সম্পূর্ণ ধসে পড়া পর্যন্ত দীর্ঘ সময় এমনই থাকবে।

আরবিএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে রাত ১টায় বিশ্বকাপ ফাইনালের মেগা মহারণে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, যেখানে নিজের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্যে নামবেন লিওনেল মেসি। আর এই...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর