সরকার ও বিরোধী দল সংসদে গঠনমূলক ভূমিকা রাখবে বলে আশা স্পিকারের

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৪:৪৫ পিএম

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আশা প্রকাশ করে বলেছেন, সরকার ও বিরোধী দল উভয় পক্ষ জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করবে এবং গঠনমূলক সংসদীয় চর্চার মাধ্যমে জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভূমিকা রাখবে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে স্পিকার বলেন, সংসদ গণতন্ত্রের চেতনাকে প্রতিনিধিত্ব করে এবং বাংলাদেশের জনগণ সবসময় গণতান্ত্রিক মূল্যবোধের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করেছে।

তিনি বলেন, জনগণের অনেক ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে স্পিকার বলেন, ১৯৭১ সালের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ ছিল মূলত গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম।

তিনি স্মরণ করেন, ১৯৭১ সালের ২৬ মার্চ তৎকালীন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম শুরু হয়, যা পুরো জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল।

তিনি বলেন, ছাত্র ও শ্রমিকসহ সমাজের সর্বস্তরের মানুষ দীর্ঘ নয় মাস যুদ্ধ করে অনেক ত্যাগের বিনিময়ে দেশের স্বাধীনতা অর্জন করে।

স্পিকার মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, তাদের আত্মত্যাগই বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার ভিত্তি রচনা করেছে।

সংসদীয় গণতন্ত্রের বিকাশের কথা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সময়ের পরিক্রমায় দেশে গণতান্ত্রিক বিকাশের বিভিন্ন ধাপ অতিক্রম হয়েছে। তবে বিভিন্ন সময়ে গণতন্ত্র ব্যাহত হয়েছে।

তিনি বলেন, ১৯৭৫ সালে একদলীয় শাসনব্যবস্থা চালুর মাধ্যমে গণতন্ত্রকে কার্যত কবর দেওয়া হয়েছিল। তবে বারবার প্রতিবন্ধকতা ও স্বৈরশাসনের উত্থান সত্ত্বেও বাংলাদেশের জনগণ কখনোই স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ থামায়নি। ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জাতি বারবার গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করেছে বলে তিনি উল্লেখ করেন।

সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই ও আগস্টে শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে।

তিনি ওই আন্দোলনের শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

স্পিকার বলেন, এ বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, তার রাজনৈতিক জীবনে দেখা দশটি জাতীয় নির্বাচনের মধ্যে এটি ছিল সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন।

তিনি বলেন, জনগণ এখন আগ্রহ নিয়ে এই সংসদের কার্যক্রম দেখতে অপেক্ষা করছে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করা প্রতিটি সংসদ সদস্যের প্রধান দায়িত্ব।

তিনি জোর দিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য- সমতা, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার সংসদের কর্মকাণ্ড পরিচালনার মূল দিকনির্দেশনা হওয়া উচিত।

স্পিকার বলেন, এই ভূখণ্ডের মানুষ প্রজন্মের পর প্রজন্ম সংগ্রাম করে এসব আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করেছে এবং এখন সেগুলো বাস্তবায়নের দায়িত্ব বর্তমান সংসদ সদস্যদের ওপর ন্যস্ত।

তিনি বলেন, গণতন্ত্র মূলত সংখ্যাগরিষ্ঠের মতের ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি ব্যবস্থা হলেও জাতীয় স্বার্থে সরকার ও বিরোধী দলের মধ্যে সহযোগিতা অপরিহার্য।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, সংসদে উভয় পক্ষ জনগণের প্রত্যাশা বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে। 

তিনি আশ্বস্ত করেন, সংসদে বিরোধী দলকে অর্থবহ ও কার্যকর ভূমিকা পালনের পূর্ণ সুযোগ দেওয়া হবে।

স্পিকার বলেন, নিরপেক্ষতা বজায় রাখতে তিনি ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন এবং সংসদের কার্যক্রম পরিচালনায় সব সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

সংসদকে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করে তিনি সব সংসদ সদস্যকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, আমরা দলীয় স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘সবার আগে বাংলাদেশ’- এটাই আমাদের পথনির্দেশক হওয়া উচিত।

বক্তৃতার শেষে স্পিকার সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের কল্যাণে নিবেদিত একটি প্রাণবন্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

আরবিএস
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন সামনে রেখে মুখরিত হয়ে উঠেছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। শুক্রবার সকাল থেকেই সেখানে ছিল উৎসবে আবহ। উপনির্বাচনে দলের...
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ভুটানের...
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব ও দখলের চেষ্টার অভিযোগে সংসদ সদস্য পদ ছাড়ার দলীয় নির্দেশের পরই নাটকীয় গতি পেল ঘটনা প্রবাহ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের...
রাজনীতির পিচ্ছিল পথে কত দ্রুত যে ক্ষমতার চূড়া থেকে পতন ঘটে, তার জলন্ত উদাহরণ হয়ে রইলেন সংরক্ষিত নারী আসন-২৩-এর সদ্য সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির টিকিটে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর