নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা দিল ইরান

ইসরাইলি প্রধানমন্ত্রীর অবস্থান নিয়ে ঘনীভূত রহস্য

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৩ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ১৬তম দিনে এসে পরিস্থিতি এক চরম নাটকীয় ও রহস্যময় মোড় নিয়েছে। ইরানের রেভোলিউশনারি গার্ডস (আইআরজিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার প্রকাশ্য ঘোষণা দিয়েছে। অন্যদিকে, গত কয়েকদিন ধরে নেতানিয়াহুর জনসমক্ষে না আসায় তাঁর বেঁচে থাকা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। খবর এনডিটিভির।

মধ্যপ্রাচ্যের আকাশ এখন শুধু বারুদের গন্ধে নয়, বরং দুই চিরপ্রতিবন্ধী রাষ্ট্রের শীর্ষ নেতাদের টিকে থাকা নিয়ে এক বিশাল রহস্যে আচ্ছন্ন। রোববার ইরানের রেভোলিউশনারি গার্ডস এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার জন্য তাদের সর্বশক্তি দিয়ে অনুসন্ধান চালিয়ে যাবে। আইআরজিসির বিবৃতিতে নেতানিয়াহুকে ‘শিশু-হত্যাকারী অপরাধী’ হিসেবে অভিহিত করে বলা হয়, এই অপরাধী যদি জীবিত থাকে, তবে আমরা তাকে ধাওয়া করা এবং হত্যা করা অব্যাহত রাখব।


গত কয়েকদিন ধরে নেতানিয়াহুকে জনসমক্ষে দেখা না যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে  বিবি (নেতানিয়াহুর ডাকনাম) কোথায়? গত ১২ মার্চ তাঁর একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল, যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। নেটিজেনদের দাবি, ভিডিওটিতে নেতানিয়াহুর একটি হাতে ছয়টি আঙুল দেখা গেছে, যা স্পষ্টত নির্দেশ করে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বা এডিট করা।

আমেরিকান রাজনৈতিক বিশ্লেষক ক্যান্ডেস ওয়েন্স এক্সে প্রশ্ন তুলেছেন, কেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভুয়া ভিডিও ছাড়া হচ্ছে এবং পরে তা মুছে ফেলা হচ্ছে? কেন হোয়াইট হাউসে গণআতঙ্ক বিরাজ করছে?

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি বিমান হামলা শুরু হওয়ার পর নেতানিয়াহু তাঁর প্রথম সংবাদ সম্মেলনে হিব্রু ভাষায় বক্তব্য দেন। সেখানে তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার প্রচ্ছন্ন হুমকি দেন এবং ইরানি সরকারকে ভেতর থেকে উৎখাত করার পরিকল্পনার কথা জানান। তবে এরপর থেকেই তাঁর অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।

নেতানিয়াহুর মৃত্যু বা তাঁর ওপর হামলার খবর ছড়িয়ে পড়ার পর তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এগুলো ভুয়া খবর; প্রধানমন্ত্রী ভালো আছেন। তবে এখন পর্যন্ত নেতানিয়াহু নিজে বা তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের পক্ষ থেকে কোনো সরাসরি ভিডিও বার্তা বা আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এমনকি নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু, যিনি সামাজিক মাধ্যমে অত্যন্ত সক্রিয়, ৯ মার্চের পর থেকে কোনো পোস্ট করেননি।


গত মাসে আমেরিকা ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে এই ভয়াবহ যুদ্ধের সূচনা হয়। এ পর্যন্ত যুদ্ধে দুই হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই ইরানি নাগরিক।

ইরানও দমে না থেকে ইসরাইল এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

 একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, ইরানের নেতা মোজতবা খামেনি হয়তো বেঁচে নেই, অন্যদিকে ইরান দাবি করছে নেতানিয়াহুর অবস্থা রহস্যজনক। দুই দেশের শীর্ষ নেতৃত্বের এই ‘অন্তর্ধান’ রহস্য যুদ্ধকে এক মনস্তাত্ত্বিক লড়াইয়ের দিকে ঠেলে দিয়েছে।

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর