যুক্তরাষ্ট্রকে ‘ভুল বাণিজ্যনীতি’ সংশোধনের আহ্বান চীনের

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১২:৪১ পিএম

যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য তদন্তের প্রতিবাদে বেইজিং মার্কিন পক্ষকে ‘ভুল বাণিজ্যনীতি ও পদ্ধতি’ অবিলম্বে সংশোধনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আলোচনার মাধ্যমে বিদ্যমান বিরোধ নিষ্পত্তির তাগিদ দিয়েছে চীন। খবর এএফপির।

সোমবার (১৬ মার্চ) চীন জানিয়েছে, গত সপ্তাহে প্যারিসে দুই দেশের আলোচকদের বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে এই উদ্বেগ ও অভিযোগ উত্থাপন করেছে।

ওয়াশিংটনের সাম্প্রতিক বাণিজ্য তদন্তে চীনসহ ৬০টি অর্থনীতিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই তদন্তের মূল উদ্দেশ্য হলো—সংশ্লিষ্ট দেশগুলো ‘বাধ্যতামূলক শ্রমের’ বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়েছে কি না এবং তা মার্কিন বাণিজ্যকে সীমাবদ্ধ করছে কি না, তা খতিয়ে দেখা।

অতিরিক্ত শিল্প সক্ষমতার ওপর ভিত্তি করে শুরু হওয়া মার্কিন তদন্তের ঠিক একদিন পরই এই নতুন পদক্ষেপ নেওয়া হলো, যেখানে চীনসহ ১৬টি বাণিজ্যিক অংশীদারকে লক্ষ্য করা হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই উদ্যোগকে ‘রাজনৈতিক ছলনা’ হিসেবে অভিহিত করে এর তীব্র সমালোচনা করেছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমরা মার্কিন পক্ষকে অনুরোধ করছি, অবিলম্বে ভুল পদ্ধতি সংশোধন করুন এবং চীনের সঙ্গে মধ্যপন্থায় এসে সব বিষয় সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করুন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই তদন্ত ‘অত্যন্ত একতরফা, স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক’।

ওয়াশিংটন জানিয়েছে, রোববার প্যারিসে দুই দেশের বাণিজ্য কর্মকর্তারা আলোচনায় বসেন। এই বৈঠক দুই দিনব্যাপী চলার কথা রয়েছে।

মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের বিশেষজ্ঞরা চীনের শিনজিয়াং অঞ্চলে সংখ্যালঘুদের ওপর জোরপূর্বক শ্রমের অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন। তবে বেইজিং শুরু থেকেই এই অভিযোগগুলোকে ‘মনগড়া’ বলে অস্বীকার করে আসছে।

এই দুই ধরনের বাণিজ্য তদন্ত সম্পন্ন হতে সম্ভবত কয়েক মাস সময় লাগবে। তবে বিশ্লেষকদের মতে, গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের ব্যাপক শুল্ক ব্যবস্থা বাতিল করার পর, এই নতুন তদন্তগুলো আবারও শুল্ক আরোপের পথ প্রশস্ত করতে পারে।

এদিকে ওয়াশিংটন জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প আগামী ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত চীন সফর করবেন। তবে বেইজিং এখনো এই সফরের তারিখ নিশ্চিত করেনি। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, মধ্যপ্রাচ্য যুদ্ধের পরিস্থিতির কারণে এই শীর্ষ বৈঠকটি পিছিয়ে যেতে পারে।

একাত্তর/আরএ
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর