কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংকের জোরালো প্রতিশ্রুতি

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৩:১৭ পিএম

বাংলাদেশ সরকারের অগ্রাধিকার খাতগুলোতে বড় আকারের কর্মসংস্থান সৃষ্টি ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক।

তিন দিনের সফর শেষে মঙ্গলবার (১৭ মার্চ) এক বিবৃতিতে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইয়োহানেস জুট এই প্রতিশ্রুতির কথা জানান।

সফরকালে ইয়োহানেস জুট অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন। এসব বৈঠকে দেশের উন্নয়ন অগ্রাধিকার এবং বিশ্বব্যাংকের সহায়তার ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের শ্রমবাজারের চ্যালেঞ্জগুলো তুলে ধরে বলেন, সরকার কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং বিনিয়োগের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশ্বব্যাংক গ্রুপও এই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে তরুণ ও নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে আমরা আমাদের মনোযোগ আরও বাড়াচ্ছি।

তিনি গত এক দশকের তথ্য তুলে ধরে বলেন, গত ১০ বছরে বাংলাদেশের শ্রমবাজারে ১ কোটি ৪০ লাখ তরুণ যুক্ত হয়েছে। বিপরীতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে মাত্র ৮৭ লাখ। এর অর্থ হলো, কর্মক্ষম তরুণদের প্রায় অর্ধেকই কাঙ্ক্ষিত কাজ পাননি, যেখানে তরুণীদের চ্যালেঞ্জ আরও বেশি।

বিবৃতিতে ইয়োহানেস জুট বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কথা উল্লেখ করে দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির বাধাগুলো দূর করতে দীর্ঘদিনের অমীমাংসিত সামষ্টিক অর্থনৈতিক ও আর্থিক খাতের সংস্কারগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। তিনি জানান, বিশ্বব্যাংক বেসরকারি মূলধন আহরণ এবং ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিতে সহায়তা করবে।

স্বাধীনতার পর বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে বিশ্বব্যাংক এ পর্যন্ত ৪ হাজার ৬০০ কোটি (৪৬ বিলিয়ন) ডলারেরও বেশি আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে, যা মূলত অনুদান ও স্বল্প সুদে ঋণ হিসেবে প্রদান করা হয়েছে।

একাত্তর/আরএ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সাধারণ মানুষের জীবিকা সুরক্ষা এবং বৈশ্বিক সার ও জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে জরুরি সহায়তা হিসেবে প্রায় ১১০ কোটি বা এক দশমিক এক...
চলতি অর্থবছরে দেশে ৪ দশমিক ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হবে।  সবশেষ অর্থনৈতিক প্রতিবেদনে এই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। 
অটোমেশনের জন্য এবার বিশ্বব্যাংকের সহযোগিতায় এক হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর