কাবুলে মাদক নিরাময় কেন্দ্রে ভয়াবহ হামলায় লাশের মিছিল

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৩:২৭ পিএম

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদক নিরাময় কেন্দ্রে বিমান হামলায় বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। তালেবান সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। সোমবার সন্ধ্যায় কাবুলের ওই নিরাময় কেন্দ্রে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি’র।

তালেবান সরকারের মুখপাত্রের দেওয়া তথ্যমতে, হামলায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। বিবিসি ঘটনাস্থল পরিদর্শন করে স্ট্রেচারে করে অন্তত ৩০টি মরদেহ বের করে নিয়ে আসতে দেখেছে। তবে তালেবানের দাবি অনুযায়ী, নিরাময় কেন্দ্রের ধ্বংসস্তূপের নিচে কয়েকশ মানুষ চাপা পড়ে থাকতে পারে এবং মৃতের সংখ্যা ৪০০ ছাড়াতে পারে।

ছবি: সংগৃহীত
স্থানীয় সময় রাত ৮:৫০ মিনিটের দিকে কাবুলের বাসিন্দারা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পরপরই আকাশে যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শব্দ শোনা যায়। ক্ষতিগ্রস্ত কেন্দ্রটিতে প্রায় ২,০০০ মানুষ চিকিৎসাধীন ছিলেন।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান অমরখাইল জানিয়েছেন, নিরাময় কেন্দ্রটির আশেপাশে কোনো সামরিক স্থাপনা ছিল না। এটি এক সময় মার্কিন সামরিক ঘাঁটি থাকলেও ২০২১ সালে তালেবানরা ক্ষমতায় আসার পর একে মাদকাসক্তদের পুনর্বাসন কেন্দ্রে রূপান্তরিত করা হয়। মঙ্গলবার সকালেও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের খোঁজে তল্লাশি চালিয়েছেন।

ছবি: সংগৃহীত
পাকিস্তান এই হামলার দায় স্বীকার করলেও নিরাময় কেন্দ্রে আঘাত হানার বিষয়টি অস্বীকার করেছে। ইসলামাবাদের তথ্য মন্ত্রণালয়ের দাবি, তারা কাবুল ও নানগারহার প্রদেশে শুধু ‘সন্ত্রাসীদের গোপন আস্তানা ও সামরিক স্থাপনা’ লক্ষ্য করে নিখুঁতভাবে হামলা চালিয়েছে।

পাকিস্তানের পক্ষ থেকে তালেবান সরকারের দাবিকে ‘তথ্য বিকৃতি’ হিসেবে অভিহিত করে বলা হয়েছে, আফগানিস্তান মূলত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে আড়াল করতে এই ধরনের প্রচারণা চালাচ্ছে।

গত ২৬ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৭৫ জন নিহত এবং ১৯৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। গত অক্টোবরে একটি নড়বড়ে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছালেও সীমান্তে সংঘর্ষ থামেনি। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে, যা তালেবান কর্তৃপক্ষ বরাবরই অস্বীকার করে আসছে।

ছবি: সংগৃহীত
চীন এই সংকট নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার চেষ্টা করছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত সপ্তাহে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে টেলিফোনে কথা বলেছেন। সোমবার বেইজিং উভয় দেশকে শান্ত থাকার, সংযম প্রদর্শনের এবং যত দ্রুত সম্ভব সরাসরি আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে।

কাবুলের এই হামলা এবং বিপুল সংখ্যক বেসামরিক মানুষের মৃত্যু দুই প্রতিবেশীর মধ্যে শত্রুতাকে আরও উসকে দিতে পারে। স্বজনদের খোঁজে নিরাময় কেন্দ্রের সামনে অপেক্ষমাণ শত শত মানুষের আহাজারিতে কাবুলের বাতাস এখন ভারী হয়ে উঠেছে।

এআরএস
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ লোহিত সাগর অঞ্চলে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান অগ্রযাত্রা ঠেকাতে সৌদি আরবের জরুরি আকুতি সত্ত্বেও শেষ মুহূর্তে ইয়েমেনে নির্ধারিত বিমান হামলা নাটকীয়ভাবে...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
ইরানের সাথে কূটনৈতিক আলোচনার ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করার পাশাপাশি আবারও নতুন করে কঠোর সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সাথে কাঙ্ক্ষিত কোনো শান্তি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর