নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুতের তদন্তে চার সদস্যের কমিটি

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৯ পিএম

ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের কোচ লাইনচ্যুত হওয়ার ঘটনা অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।

বুধবার (১৮ মার্চ) ট্রেনটি ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশ্যে সকাল পৌনে ৭টায় ছেড়ে যায়। সান্তাহার স্টেশন পার হয়ে তিলকপুর স্টেশনের দিকে যাওয়ার সময় কশান সিগন্যাল অনুসরণ না করায় বগুড়া জেলার আদমদিঘি উপজেলার বাগমারি এলাকায় ৯টি কোচ লাইনচ্যুত হয়। এতে আহত হন ৬৬ জন। এরমধ্যে নওগাঁ সদর হাসপাতালে ২০ জন চিকিৎসাধীন রয়েছে, ৪০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে এবং ছয়জনকে বগুড়া আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেললাইনের সংস্কার কাজ চলায় প্রকৌশল বিভাগের পক্ষ থেকে ‘ব্যানার ফ্ল্যাগ’ ও ‘কশান মেসেজ’ (সতর্কবার্তা) দেওয়া হয়েছিল। কিন্তু লোকো মাস্টার (চালক) সেই সংকেত অনুসরণ না করায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনার পর ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

এ ঘটনা তদন্তে প্রধান পরিবহন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—প্রধান যন্ত্র প্রকৌশলী, প্রধান প্রকৌশলী ও প্রধান সংকেত প্রকৌশলী।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা থেকে আজ সন্ধ্যায় ও রাতে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা ট্রেনগুলোর বেশির ভাগই ইতোমধ্যে রওনা হয়েছে। তবে পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রা লাইন ক্লিয়ার হওয়ার ওপর নির্ভর করছে। উদ্ধার কাজ দ্রুত শেষ হলে চিলাহাটি এক্সপ্রেস, দ্রুতযান ও কুড়িগ্রাম এক্সপ্রেস সঠিক সময়ে ছেড়ে যাবে। বিকল্প ব্যবস্থা হিসেবে কুড়িগ্রাম এক্সপ্রেসকে সান্তাহার থেকে অন্য পথে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

তবে উদ্ধার কাজ শেষ হতে দেরি হলে দ্রুতযান এক্সপ্রেস পথিমধ্যে আটকা পড়তে পারে এবং আগামীকাল সকালে ঢাকা থেকে নীলসাগর ও একতা এক্সপ্রেসের যাত্রা কিছুটা বিলম্বিত হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য রেল কর্তৃপক্ষ যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

একাত্তর/আরএ
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজা পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে খোলা জায়গায় রাখা পরিত্যক্ত মালামালের স্তূপে আগুন লাগার ঘটনা ঘটেছে।
খাগড়াছড়িতে এক শিক্ষককে পিটিয়ে হত্যার পর পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনার জেরে জেলা সদরে জারি করা ১৪৪ ধারা বহাল রাখা হয়েছে। 
দুই পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংগঠিত সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর