আমেরিকার প্রস্তাব উড়িয়ে দিল তেহরান, যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৮:৪৬ পিএম

চলমান যুদ্ধ বন্ধে আমেরিকার দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। বুধবার তেহরানের এক উচ্চপদস্থ রাজনৈতিক-নিরাপত্তা কর্মকর্তা প্রেস টিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরান এই যুদ্ধ শুধুমাত্র নিজের শর্ত এবং নিজস্ব সময়সূচি অনুযায়ী শেষ করবে।

ওই কর্মকর্তা স্পষ্ট করে বলেন, ইরান কখন যুদ্ধ শেষ করবে, তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারণ করে দিতে পারেন না। যখন তেহরানের শর্তগুলো পূরণ হবে এবং ইরান নিজে সিদ্ধান্ত নেবে, তখনই শুধু যুদ্ধের সমাপ্তি ঘটবে। তিনি আরও যোগ করেন, শত্রুপক্ষকে চরম আঘাত হেনে নিজেদের দাবি আদায় না করা পর্যন্ত ইরান তার প্রতিরক্ষা অভিযান চালিয়ে যাবে।

ইরানের পক্ষ থেকে এই যুদ্ধ বন্ধের জন্য ৫টি সুনির্দিষ্ট শর্ত দেয়া হয়েছে:

১. শত্রুপক্ষের যাবতীয় ‘আগ্রাসন ও হত্যাকাণ্ড’ সম্পূর্ণ বন্ধ করতে হবে।

২. ভবিষ্যতে যেন ইসলামি প্রজাতন্ত্রের ওপর পুনরায় যুদ্ধ চাপিয়ে দেয়া না হয়, তার জন্য একটি সুনির্দিষ্ট মেকানিজম বা রক্ষাকবচ তৈরি করতে হবে।

৩. যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ ক্ষতিপূরণ প্রদানের সুনিশ্চিত ও সুসংজ্ঞায়িত নিশ্চয়তা দিতে হবে।

৪. এই অঞ্চলের সব ফ্রন্টে এবং সব প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হবে।

৫. হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্ব ও আইনি অধিকারকে স্বীকৃতি দিতে হবে, যা কি না অপর পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের গ্যারান্টি হিসেবে কাজ করবে।

তেহরানের মতে, ওয়াশিংটন বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আলোচনার প্রস্তাব দিলেও সেগুলো মূলত অবাস্তব এবং যুদ্ধক্ষেত্রে তাদের ব্যর্থতা ঢাকার অপচেষ্টা মাত্র। ওই কর্মকর্তা গত বছরের বসন্ত ও শীতকালীন আলোচনার উদাহরণ টেনে সেগুলোকে ‘প্রতারণামূলক’ বলে অভিহিত করেন।

তিনি দাবি করেন, আমেরিকা আলোচনার আড়ালে আসলে নতুন করে সামরিক হামলার ছক কষে। গত ২৮ ফেব্রুয়ারি পরমাণু আলোচনার মাঝপথেই আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে আমেরিকা যে অবৈধ যুদ্ধ শুরু করেছিল, তার পাল্টা জবাবে ইরান এ পর্যন্ত প্রায় ৮০ দফা সফল আক্রমণ চালিয়েছে।

বর্তমানে আমেরিকান ও ইসরাইলি সামরিক অবকাঠামো ইরানি হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওয়াশিংটন এখন আঞ্চলিক দেশগুলোর মাধ্যমে ইরানকে শান্ত করার চেষ্টা করছে।

তবে ইরান সোজা ভাষায় জানিয়ে দিয়েছে, শর্তগুলো মেনে না নেওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না এবং তাদের প্রতিশোধমূলক প্রতিরক্ষা অভিযান অব্যাহত থাকবে।

এআরএস
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর সাথে ছয় মাস ধরে চলা যুদ্ধ ও পারস্পরিক হামলার ধারাবাহিকতায় পারস্য উপসাগরে নতুন 'বিধিনিষেধ অঞ্চল' ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। একই সাথে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী...
মার্কিন নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট তীব্র অর্থনৈতিক সঙ্কট সামাল দিতে নিজস্ব প্রচেষ্টা জোরদার করার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে দেশের নিরাপত্তা ও স্বার্থে আঘাত এলে এর বিপরীতে ‘বেদনাদায়ক জবাব’ দেওয়া হবে...
ইসরাইলের ওপর ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের মতো আরও ভয়াবহ ও বিশাল পরিসরে একটি সমন্বিত বহুমাত্রিক আক্রমণের ছক কষছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইসরাইলি গোয়েন্দা তথ্যের বরাতে জেরুজালেম পোস্টের...
ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ক্রেমলিনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার মস্কোয় রুশ...
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
সিটি ব্যাংক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (আইটিএফসি)-এর শীর্ষ প্রতিনিধিদলের...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগে দুজন ও খুলনা বিভাগে একজন মারা গেছেন। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
সময় ও প্রজন্ম বদলালেও জনগণের প্রতি দায়বদ্ধতা এবং গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর