‘উপহার’ হিসেবে ১০টি তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান, দাবি ট্রাম্পের

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৪:৫৪ পিএম

ইরানের সঙ্গে চলমান সংঘাত ও আলোচনার মধ্যে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, আলোচনার প্রতি সদিচ্ছা প্রকাশ করতে ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে ১০টি তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে। ট্রাম্প বিষয়টিকে তেহরানের পক্ষ থেকে দেওয়া একটি ‘উপহার’ হিসেবে বর্ণনা করেছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) হোয়াইট হাউসে আয়োজিত এক মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প এই তথ্য জানান। তিনি বলেন, দুই দিন আগে তিনি যে ‘রহস্যময় এক উপহারের’ ইঙ্গিত দিয়েছিলেন, তা ছিল মূলত এই তেলবাহী জাহাজগুলোর চলাচল সম্পর্কিত। প্রায় এক মাস ধরে চলা মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে ইরান হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত অচল করে দিয়েছিল।

সংঘাত শুরুর পর প্রথম এই মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প সাংবাদিকদের জানান, ইরান প্রথমে আটটি তেলবাহী জাহাজ পার হতে দেওয়ার প্রস্তাব দেয়। পরে তারা আরও দুটি জাহাজ পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে মোট ১০টি জাহাজ চলাচলের অনুমতি দেয়। ট্রাম্পের ভাষায়, তারা (ইরান) বলেছে—আমরা যে শক্তিশালী এবং আমাদের যে অস্তিত্ব আছে, তা প্রমাণ করতেই এই জাহাজগুলো যেতে দেব।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, এই জাহাজগুলো পাকিস্তানের পতাকাবাহী বলে তাঁর ধারণা। তিনি খবরটি সংবাদমাধ্যমেও দেখেছেন। ট্রাম্প বলেন, আমি ভেবেছিলাম আমরা সঠিক পক্ষের সঙ্গেই আলোচনা করছি। এরপর তারা আগের একটি মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে এবং জানায় যে আরও দুটি জাহাজ যেতে দেবে।

তথ্যটি প্রকাশের আগে ট্রাম্প তার মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ আলোচক স্টিভ উইটকফের দিকে তাকিয়ে অনুমতি চেয়ে বলেন, স্টিভ, আমি কি উপহারের বিষয়টি প্রকাশ করতে পারি?

তবে জাহাজগুলোর সঠিক গন্তব্য বা বর্তমান অবস্থান নিয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।

এদিকে মেরিন গোয়েন্দা সংস্থা ‘ক্লেপলার’-এর তথ্য অনুযায়ী, গত সোমবার থেকে হরমুজ প্রণালি দিয়ে ছয়টি তেলবাহী এবং পাঁচটি গ্যাসবাহী জাহাজ চলাচল করেছে। তবে এগুলোই ট্রাম্পের উল্লেখ করা ১০টি জাহাজ কি না, তা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ট্র্যাকিং ডেটা বলছে, এগুলোর মধ্যে কয়েকটি জাহাজ চীন ও থাইল্যান্ডের দিকে যাচ্ছে এবং একটি ইতিমধ্যে ভারতে পৌঁছেছে।

একাত্তর/আরএ
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর