মধ্যপ্রাচ্য যুদ্ধে এবার সামিল হুতিরা, ইসরাইলে ক্ষেপণাস্ত্রের ঝাঁক

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০২:৫০ পিএম

শনিবার ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরাইলের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধে নিজেদের যোগদানের ঘোষণা দিয়েছে। এই পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এখন আরও জটিল ও বহুমুখী রূপ ধারণ করল।

হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, দক্ষিণ ইসরাইলের বেশ কিছু সংবেদনশীল সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা  তাদের দাবি, লেবানন, ইরান, ইরাক এবং ফিলিস্তিনে মার্কিন-ইসরাইলি গণহত্যা ও আগ্রাসনের পাল্টা জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। হুতিরা হুঁশিয়ারি দিয়েছে, প্রতিরোধ ফ্রন্টের ওপর হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ছবি: সংগৃহীত
ইসরাইলের প্রতিক্রিয়া:
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে , তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং তা প্রতিহত করতে সক্ষম হয়েছে। এই হামলার পর দক্ষিণ ইসরাইলের বিয়ার শেবা এবং প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্রের আশপাশে সাইরেন বেজে ওঠে।

উল্লেখ্য, ইরান এবং হিজবুল্লাহর ধারাবাহিক হামলার মধ্যেই হুতিদের এই নতুন আক্রমণ ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।

ছবি: সংগৃহীত
বাব আল-মানদেব ও বিশ্ব অর্থনীতিতে ঝুঁক:
বিশ্লেষকদের মতে, হুতিদের যুদ্ধে যোগ দেয়াটা কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হুতি তথ্য মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি মোহাম্মদ মনসুর জানিয়েছেন, লোহিত সাগরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এবং বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ বাব আল-মানদেব প্রণালি বন্ধ করে দেওয়া এখন তাদের জন্য একটি বাস্তবসম্মত বিকল্প।

দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি মনে করেন, যদি হুতিরা বাব আল-মানদেব এবং সুয়েজ খাল অভিমুখে জাহাজ চলাচল বন্ধ করে দেয়, তবে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর পাশাপাশি বিশ্বের দুটি প্রধান বাণিজ্যিক পথ অবরুদ্ধ হয়ে পড়বে।

এর আগে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে হুতিরা ১০০টিরও বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল, যার ফলে বিশ্ব বাণিজ্যে বড় ধরনের ধস নেমেছিল।

ছবি: সংগৃহীত
নতুন ফ্রন্ট ও ইসরাইলের অভ্যন্তরীণ চাপ: ইরান এবং হিজবুল্লাহর পর হুতিদের এই নতুন ফ্রন্ট খোলার বিষয়টি ইসরাইল সরকারের যুদ্ধ পরিচালনার সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলবে। অতীতে গাজা যুদ্ধের সময়ও হুতিরা ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলে হামলা চালিয়েছিল এবং প্রতিবারই ইসরাইল পাল্টা আঘাত হেনেছে। এবারও ইসরাইল ইয়েমেনে কঠোর প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০২৪ সালে ট্রাম্প প্রশাসন হুতিদের ওপর কয়েক সপ্তাহের বিমান হামলা চালিয়েছিল, যা পরে বন্ধ হয়ে যায়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে হুতিরা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ায় লোহিত সাগরের নিরাপত্তা এবং বিশ্ব জ্বালানি বাজারের স্থিতিশীলতা এখন চরম হুমকির মুখে।

তথ্যসূত্র: আল জাজিরা ও সিএনএন

এআরএস
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নজিরবিহীন ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের বুক কাঁপছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চার দিনের মধ্যে একাধিকবার আঘাত হেনে ১৩ জনের মর্মান্তিক...
সৌদি আরবের আকাশে হুথি বিদ্রোহীদের তাণ্ডব ও ক্ষেপণাস্ত্র বর্ষণ থামার কোনো লক্ষণই নেই। রিয়াদ ও দাম্মামের প্রধান বিমানবন্দরগুলোতে ধারাবাহিক রক্তক্ষয়ী ও বিধ্বংসী আক্রমণের পর এবার...
ইয়ামেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী হুতি বিদ্রোহীদের কাছ থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘বাব আল-মান্দেব’ প্রণালী ও সংলগ্ন এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে। চলমান সামরিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর