সংসদের শব্দযন্ত্রে গোলযোগ তদন্তে কমিটি

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৭:৩১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শব্দযন্ত্রে গোলযোগের ঘটনা তদন্তে সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই বিভ্রাটের পেছনে কোনো অন্তর্ঘাতমূলক (সাবোটাজ) ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখে আগামী ৩ এপ্রিলের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শনিবার (২৮ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি ও চিফ হুইপ মো. নূরুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

চিফ হুইপ জানান, তদন্ত কমিটি মূলত দুটি বিষয় যাচাই করবে—প্রথমত, শব্দযন্ত্রের গোলযোগের পেছনে কোনো পরিকল্পিত অন্তর্ঘাত রয়েছে কি না; দ্বিতীয়ত, সাউন্ড সিস্টেমের প্রকৃত কারিগরি ত্রুটি ও এর সমাধানের উপায়। এছাড়া প্রযুক্তিগত সমস্যার নিরপেক্ষ মূল্যায়নের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। উদ্বোধনী দিনেই শব্দযন্ত্রের বিভ্রাটে অধিবেশনের কার্যক্রমে বিঘ্ন ঘটে এবং সংসদ সাময়িকভাবে স্থগিত রাখতে হয়। পরবর্তী কার্যদিবসেও হেডফোন ও সাউন্ড সিস্টেম নিয়ে বিরোধীদলীয় সদস্যরা অসন্তোষ প্রকাশ করেন।

চিফ হুইপ আরও বলেন, সংসদ সদস্যদের মধ্যে বর্তমানে ব্যবহৃত বড় আকৃতির হেডফোন নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে। এগুলো দীর্ঘ সময় ব্যবহারে অস্বস্তিকর হওয়ায় তা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে দ্রুত সমস্যার স্থায়ী সমাধান করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

একাত্তর/আরএ
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুদের তুলনায় বেশি পরিমাণে খাদ্যশস্য মজুদ রয়েছে।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন এক প্রতিনিধিদল।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর