জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১১:৪৬ এএম

বাংলাদেশের বর্তমান জ্বালানি সংকট কাটাতে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে মার্কিন জ্বালানি দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে এই প্রতিশ্রুতি দেন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি ফর এনার্জি ক্রিস রাইট।

বৈঠকের শুরুতে সেক্রেটারি ক্রিস রাইট প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানান। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আগামীতে আরও মজবুত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় বাংলাদেশে জ্বালানি খাতে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তা বিস্তারিত তুলে ধরেন। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তিনি যুক্তরাষ্ট্রের কার্যকর সহযোগিতা চান।

বাংলাদেশের সমস্যার কথা গুরুত্ব দিয়ে শোনেন সেক্রেটারি ক্রিস রাইট। পরে বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র পাশে থাকবে। বাংলাদেশের অনুরোধগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং তার দল মার্কিন সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে এ নিয়ে কাজ করবে বলেও তিনি জানান।

বৈঠকে দুই দেশ দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ও যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য আমদানির পরিমাণ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ‘ক্রিটিক্যাল মিনারেলস অ্যান্ড এনার্জি ইনোভেশন’-এর সহকারী সচিব অড্রে রবার্টসনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, উপ-মিশন প্রধান ডিএম সালাহউদ্দিন মাহমুদ ও ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ড. মো. ফজলে রাব্বি।

একাত্তর/আরএ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে গুরুত্বপূর্ণ ‘লিগ্যাল অফিসার’ (আইন কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দায়িত্বভার নেওয়ার পর নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন,...
আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের বড় অর্জনের দিন আজ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের প্রতিনিধি ড. খলিলুর রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আজ দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর