জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নিরপেক্ষ থাকার অঙ্গীকার খলিলুর রহমানের

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পিএম

আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের বড় অর্জনের দিন আজ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের প্রতিনিধি ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তিনি শপথ গ্রহণ করেন।

শপথ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘের প্রতি সদস্য রাষ্ট্রগুলোর সর্বোচ্চ সহযোগিতা অর্জনই তার লক্ষ্য। বৈশ্বিক সংকট সমাধানে জাতিসংঘকেই আলোচনার মূল মঞ্চ হিসেবে তৈরির প্রচেষ্টা থাকবে বলেও জানান তিনি।

এ সময় জাতিসংঘের সংস্কারের মাধ্যমে সব দেশের আস্থা ফেরানো তার অন্যতম লক্ষ্য বলেও জানান সাধারণ পরিষদের সভাপতি।

রোহিঙ্গাদের প্রসঙ্গ টেনে ‘যাদের রাষ্ট্র নেই তাদের কথা কে বলবে’—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন, যার দেশীয় পরিচয় নেই, জাতিসংঘ তাদেরও।

পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পর্কে জানতে চান এক ভারতীয় সাংবাদিক। জবাবে খলিলুর রহমান বলেন, দ্বিপাক্ষিক বিষয় নিয়ে তিনি জাতিসংঘের প্রতিনিধিত্ব করছেন না।

এর আগে গত ২ জুন গোপন ব্যালটে ড. খলিলুর রহমান এই পদে নির্বাচিত হন। তিনি পান ৯৯টি ভোট। অন্যদিকে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকুরিস পেয়েছিলেন ৯১টি ভোট।

তার সময়কালে নির্বাচিত হবে বৈশ্বিক এই সংস্থার আরেক গুরুত্বপূর্ণ পদ মহাসচিব। তাই অন্যান্য অধিবেশনের সভাপতির তুলনায় নতুন সভাপতির কিছুটা বাড়তি দায়িত্ব থাকবে।

আরবিএস
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আজ দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসক্যাপ) আঞ্চলিক প্রতিষ্ঠান ‘এশিয়ান অ্যান্ড প্যাসিফিক ট্রেনিং সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ফর ডেভেলপমেন্ট'-এর...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের দ্বারা পিটিয়ে হত্যার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর...
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু,  রেল এবং নৌপরিবহন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর