মেহেরপুর সীমান্তে হাতবোমা ও মাদকসহ আটক এক

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১১:৩২ পিএম

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা ও কাথুলী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে দুটি হাতবোমা, ভারতীয় মদ ও বিপুল পরিমাণ নিষিদ্ধ সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ঘটনায় মমতাজ আলী (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি এই তথ্য নিশ্চিত করে। আটক মমতাজ আলী গাংনী উপজেলার কালিয়ানী ভিটাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

বিজিবি জানায়, ধলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ২২ হাজার টাকা মূল্যের দুটি হাতবোমা উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ১ কেজি ২০০ গ্রাম। এসময় ঘটনাস্থল থেকে মমতাজ আলীকে আটক করা হলেও বিজিবির উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।

অন্যদিকে, কাথুলী সীমান্ত এলাকায় অপর এক অভিযানে ৩ লাখ ১৩ হাজার ৫০০ টাকা মূল্যের ৯ বোতল ভারতীয় মদ এবং ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত হাতবোমা ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। আটক মমতাজ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি এবং তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

একাত্তর/আরএ
মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
তালাক দেওয়ার জেরে মেহেরপুর শহরে এক কলেজছাত্রীর ওপর নৃশংস হামলা চালিয়েছে তার সাবেক স্বামী।  ধারালো অস্ত্রের কোপে ওই ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় মেয়েকে বাঁচাতে গেলে কুপিয়ে মারাত্মক...
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর