বগুড়ায় তারেক রহমানের উত্তরাধিকারীর খোঁজ ও শেরপুরে নির্বাচনে ভোট শুরু

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৪:০০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচন এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে স্থগিত হওয়া নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে সাতটা থেকে ‍শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। আসন দুটিতে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে বুধবার (৮ এপ্রিল) সকাল থেকেই কেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।

বগুড়া-৬: তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে লড়াই

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ১৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর আগে বুধবার সকাল ১১টায় শহরের সেন্ট্রাল স্কুল মাঠ থেকে সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এই আসনে মোট ভোটার চার লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে তিন হাজার ৭৩৬ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।

বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদ ইবনে আবুল ফজল জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী মাঠে দুই জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৩৮২ জন পুলিশ, দুই হাজার আনসার সদস্য ছাড়াও আট প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র‍্যাব এবং সেনাবাহিনী মোতায়েন থাকবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জয়ী হয়েছিলেন। তিনি একাধিক আসনে নির্বাচিত হওয়ায় সাংবিধানিক নিয়মে এই আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনের আয়োজন করা হয়। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার।

শেরপুর-৩: ২৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, মূল লড়াই বিএনপি-জামায়াতের

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে উপনির্বাচনের জন্য ১২৮টি কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে গেছে ভোটের আগের দিনই। তবে এই আসনের ২৭টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জামায়াত প্রার্থীর মৃত্যুতে এই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছিলো।

এ আসনে মোট ভোটার চার লাখ ১৩ হাজার। নির্বাচনের লড়াই মূলত সীমাবদ্ধ থাকছে বিএনপির মাহমুদুল হক রুবেল এবং জামায়াত সমর্থিত প্রার্থী মাসুদুর রহমানের মধ্যে। ভোটের পরিবেশ নিয়ে জামায়াত প্রার্থী সরকারের প্রভাব বিস্তারের আশঙ্কা প্রকাশ করলেও বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল তা প্রত্যাখ্যান করেছেন। রুবেল জানান, পরাজয় নিশ্চিত জেনেই জামায়াত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হওয়ার পরে প্রতিটি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিলো অনেক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাথে ভোটার সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন  প্রার্থীরা। 

এদিকে দীর্ঘদিন পর ভোটের সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ পেয়ে ভোটাররা অনেকেই উৎসাহ উদ্দিপনা নিয়ে নিয়ে স্থগিত হওয়া এই নির্বাচনে ভোট দিচ্ছেন। তারা বলছেন এই পাহাড়ের উন্নয়নে বিশেষ করে হাতির আক্রমণ থেকে রক্ষা করা এবং সড়ক যোগাযোগ বাড়াতে কাজ করবেন, তিনি সংসদ সদস্য হিসেবে এই আসনে জয়ী হবেন। একই সঙ্গে পাহাড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং ইন্টারনেট সুবিধা বাড়ানোর দাবি করেন তারা। 

নিরাপত্তা নিশ্চিত করতে পুরো নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি থাকবে বলে জানিয়েছে কমিশন। সংশ্লিষ্ট এলাকার ভোটারদের মধ্যে দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দেওয়া নিয়ে বিশেষ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নির্বাচনে মনোনয়নপত্র বাতিলসংক্রান্ত আবেদনের শুনানি আজ অনুষ্ঠিত হবে। 
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া আজ শুরু হয়েছে। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর