ফ্লাইট চলাচল সহজে একযোগ কাজ করছে দিল্লি ও ঢাকা: প্রণয় ভার্মা

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৪:০১ পিএম

বাংলাদেশ ও ভারতের মধ্যে উড়োজাহাজ চলাচল আরও সহজ করতে এবং এভিয়েশন খাতের সামগ্রিক উন্নয়নে দুই দেশ একযোগে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

ভারতীয় হাইকমিশনার জানান, দুই প্রতিবেশী দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত ও গতিশীল করার বিষয়ে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে। 

তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিমান চলাচল সহজ করতে এবং এভিয়েশন খাতে দুই দেশ কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বৈঠকে বিমান চলাচলের পাশাপাশি এভিয়েশন শিল্পের অবকাঠামোগত উন্নয়ন ও কারিগরি সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। 

হাইকমিশনার ইঙ্গিত দেন, দুই দেশের পর্যটন ও বাণিজ্যিক সম্পর্ক প্রসারে সহজতর আকাশ যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

একাত্তর/এসি
রাজনৈতিক হিসেব-নিকাশের আগেই অর্থনীতি এগিয়ে যায় এবং রাজনীতি তার পেছনে পেছনে ধাবিত হয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। পাশাপাশি বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে...
কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে ঘটনাটিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর