অর্থনীতি এগোয় রাজনীতির আগে: দীনেশ ত্রিবেদী

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০১:১১ পিএম

রাজনৈতিক হিসেব-নিকাশের আগেই অর্থনীতি এগিয়ে যায় এবং রাজনীতি তার পেছনে পেছনে ধাবিত হয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। পাশাপাশি বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে উভয় ক্ষেত্রের গুরুত্ব উল্লেখ করে দুই দেশের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আন্তঃসহযোগিতাকেই প্রধান ভিত্তি হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে ভারতীয় হাই কমিশনার এ কথা বলেন।

সংবাদ ব্রিফিংয়ে ভারতের হাই কমিশনার বলেন, বাংলাদেশ একটি গতিশীল, সার্বভৌম ও স্বাধীন দেশ; ভারতও ঠিক তেমনি। এখানে ছোট-বড়ো বলে কোনো ভেদাভেদ নেই, দুটি দেশই সমান। আগামী দিনে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ইতিবাচক রূপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে উভয় দেশের তরুণ সমাজকে এই অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন।

পোশাক খাতে দুই দেশের জয়েন্ট ভেঞ্চার ম্যানুফ্যাকচারিং দরকার বলেও মন্তব্য করেন ভারতীয় হাইকমিশনার।

ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় ১২ বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা-বাণিজ্য পরিচালিত হচ্ছে। তবে ২০২৪ সালে উভয় পক্ষের বিভিন্ন বিধিনিষেধের কারণে বাণিজ্য ক্ষেত্রে একটি ট্রানজিশন বা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে।

তিনি জানান, ল্যান্ড বর্ডার ও বর্ডার হাট পুনরায় চালু করাসহ দুই দেশের বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে আলোচনা হয়েছে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফর সংক্রান্ত বিষয়ে বাণিজ্যমন্ত্রী জানান, এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বিস্তারিত বক্তব্য দেবে। 

একাত্তর/এসি
বাংলাদেশ ও ভারতের বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য এবং যোগাযোগব্যবস্থা জোরদার করার পাশাপাশি স্থগিত থাকা রেল যোগাযোগ দ্রুত চালু করার ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। নিরাপত্তা স্বার্থ বিবেচনায় প্রয়োজনে...
কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে ঘটনাটিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর