সংরক্ষিত নারী আসনে বিএনপির সাত শতাধিক ফরম বিক্রি, রোববারও চলবে

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম দ্বিতীয় দিনের মতো চলছে। এখন পর্যন্ত সাত শতাধিক নারী নেত্রী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি ও সংগ্রহের কাজ চলে। দলীয় ফরম নিতে দেশের দূর-দূরান্ত থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করেন। তাদের উপস্থিতিতে নয়াপল্টন এলাকায় এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। রোববারও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে, সে বিষয়ে রুহুল কবির রিজভী বলেন, বিগত দিনের আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত এবং সংসদে কথা বলার মতো দক্ষতা সম্পন্ন নেতৃত্বকেই বেছে নেওয়া হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদেরই সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হবে।

মনোনয়নপ্রত্যাশীদের আশা, বিগত প্রায় দেড় যুগের জেল-জুলুম, গ্রেপ্তার ও নির্যাতন উপেক্ষা করে যারা রাজপথে সক্রিয় ছিলেন, দল তাদের মূল্যায়ন করবে। এদিন অনেক নারী নেত্রীই মনোনয়ন পেলে দেশ ও দলের জন্য কী কী কাজ করবেন, সে বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরেন।

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত মোট ৫০টি নারী আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট পাবে ৩৬টি আসন। এছাড়া জামায়াত নেতৃত্বাধীন জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্য থেকে একটি আসন পাওয়ার কথা রয়েছে।

একাত্তর/এসি
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর