তীব্র তাপপ্রবাহ থেকে স্বস্তি কবে যা জানালো আবহাওয়া অফিস

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পিএম

মৌসুমের সবচেয়ে উত্তপ্ত সময় পার করছে দেশ। রাজধানী ঢাকাসহ দেশের ২৭টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এর সঙ্গে যুক্ত হয়েছে ভ্যাপসা গরম ও বিদ্যুতের অসহনীয় লোডশেডিং। সব মিলিয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (২৪ এপ্রিল) পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার (২২ এপ্রিল) রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই দিনে রাজধানীতেও মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে ভ্যাপসা গরম আরও তীব্র হচ্ছে।

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, আগামী রোববার থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বৃষ্টি শুরু হলে এই তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর আগে দুই দিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। এতে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নআয়ের ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত দেশে বিদ্যুতের এই ভোগান্তি বজায় থাকবে।

তবে মে মাসের শুরুতে কিছুটা আশার বাণী শুনিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিভাগীয় সূত্র জানায়, মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় গ্রিডে নতুন করে এক হাজার ৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এই বাড়তি বিদ্যুৎ উৎপাদন শুরু হলে চলমান লোডশেডিং পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

একাত্তর/এসি
আকাশ কখনো মেঘলা, আবার কখনো মুহূর্তের বৃষ্টি। কিন্তু বৃষ্টি হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বস্তি। সামান্য বৃষ্টির পরপরই চারপাশ মেতে উঠছে চরম ভ্যাপসা গরমে। আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের...
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে প্রবল বৃষ্টির কারণে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর