ট্রেন-সিএনজি সংঘর্ষে দুই ভাই নিহত

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১০:২৫ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।  

রোববার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার তালশহর রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার সদর উপজেলার রাজঘর এলাকার সাদেক মিয়ার ছেলে রুবেল (৩৩) ও পাবেল (২৩)। এই ঘটনায় সাদেক মিয়াসহ আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোরে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে তালশহরের উদ্দেশ্যে ছেড়ে আসে। অন্যদিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মেইল ট্রেনটি তালশহর রেলক্রসিং অতিক্রম করার সময় সিএনজিটি ট্রেনের সামনে দিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। 

আরও পড়ুন: বাউল সম্রাট শাহ আবদুল করিমের প্রয়াণ দিবস আজ

এসময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রীসহ দুমড়ে-মুচড়ে যায়। এতে পাবেল ঘটনাস্থলেই মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় রুবেল ও তার বাবা সাদেক মিয়াকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মারা যান। সাদেক মিয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তবে তার অবস্থা আশংকাজনক। 

আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) ধর্মজিত সিনহা জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।


একাত্তর/এসজে

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর