ইরানের দক্ষিণাঞ্চলীয় পোর্ট সিটি বন্দর আব্বাসে সম্প্রতি আয়োজিত নৈশকালীন জনসমাবেশগুলোতে একটি শাহেদ ড্রোন প্রদর্শন করা হয়েছে। এটি সেই একই মডেলের ড্রোন, যা যুদ্ধ চলার সময় মার্কিন বোয়িং ই-থ্রি সেন্ট্রি অ্যাওয়াকস বা গোয়েন্দা বিমান ভূপাতিত করেছিল। স্থানীয় বাসিন্দারা ইরানের সামরিক শক্তির প্রতীক হিসেবে এই চালকবিহীন বিমানটিকে বিশেষভাবে বরণ করে নেন। ইরানি আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজে প্রকাশিত সেই র্যালির কয়েকটি ছবি এখানে দেয়া হলো।






