জয়পুরহাটে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপসহ আটক এক

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পিএম

জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৫ হাজার ৫৪৮ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়ন। 

এতে বলা হয়, সম্প্রতি গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়নের একটি বিশেষ অভিযানে, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার অন্তর্গত রশিদপুর আঁখিরাপুকুর এলাকায় মো. রায়হানের (৫৬) বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। 

এসময় বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশে অবৈধভাবে মজুত করা ৮,০৬৩ বোতল যৌন উত্তেজক সিরাপ আসামিসহ আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য- ২০,১৫,৭৫০/- (বিশ লাখ পনেরো হাজার সাতশত পঞ্চাশ) টাকা। 

পরবর্তীতে আটক আসামিকে অধিকতর জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তথ্য অনুসন্ধানে পাওয়া যায় যে, সে আটক মালামাল ভাদুরিয়া বাজার এলাকায় অবস্থিত করতোয়া কুরিয়ার সার্ভিস থেকে সংগ্রহ করেছে এবং আরও মালামাল রয়েছে। 

এসব তথ্যের ভিত্তিতে একই দিনে জয়পুরহাট সদরে বিশেষ টহলদল কর্তৃক সাথে র‌্যাব সমন্বয়ে এবং স্থানীয় ইউপি সদস্য ও বাজার মালিক সমিতির সভাপতি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে করতোয়া কুরিয়ার সার্ভিস সম্মুখভাগে পরিত্যক্ত অবস্থায় অবৈধ যৌন উত্তেজক সিরাপ ২৯ কার্টুন (৭,৪৮৫ বোতল) উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২৫ লাখ ২৯ হাজার ৫০ টাকা।

বিজিবি জানায়, মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নের পাশাপাশি এ ধরনের মাদকদ্রব্য যা বর্তমান যুব সমাজকে ধ্বংসের মুখে এগিয়ে দিচ্ছে তা প্রতিহত করার লক্ষ্যে বিজিবি সংকল্পবদ্ধ বিধায় এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

সীমান্তের নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ এবং সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যে কোনো তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। 

আরবিএস
মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামের মীরসরাইয়ে চার ট্রাক ভর্তি ইউরিয়া সারসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ৩৩ মাস বা ২ বছর ৯ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিক। শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর