ন্যায়বিচারই শেষ কথা: প্রধানমন্ত্রী

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক মানবিক রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য, যেখানে ‘ন্যায়বিচারই হবে শেষ কথা’। তিনি বলেন, অর্থের অভাবে বা অসচ্ছলতার কারণে কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে—এমন পরিস্থিতি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কাম্য নয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান। কিন্তু আমরা দেখছি, আর্থিকভাবে অসচ্ছল হওয়ার কারণে অনেকেই বিনা বিচারে কারাগারে থাকতে বাধ্য হচ্ছেন। যে রাষ্ট্রে আইনের শাসন নেই, সেই দেশ কখনই গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র হতে পারে না। ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশ এখন গণতন্ত্রের পথে হাঁটছে। তাই রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

ন্যায়বিচারকে নাগরিকের সাংবিধানিক অধিকার হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ন্যায়বিচার শুধু আইনের বইয়ে সীমাবদ্ধ না থেকে প্রতিটি মানুষের জীবনে বাস্তব হয়ে উঠুক—এটিই আমাদের প্রত্যাশা। মানুষ যাতে সহজে আইনি সহায়তা নিতে পারে, সেজন্য সরকার ইতিমধ্যে বিধিবিধানে প্রয়োজনীয় সংশোধন এনেছে।

তিনি আশ্বাস দেন যে, সরকার দরিদ্র ও অসহায় মানুষের জন্য লিগ্যাল এইড বা আইনি সহায়তার পরিধি আরও কার্যকর করবে। জনগণের যেকোনো প্রয়োজনে রাষ্ট্র সবসময় পাশে থাকবে বলেও অঙ্গীকার করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের বিচারব্যবস্থা ও আইনি সহায়তাকারী সংস্থাগুলোকে আরও জনবান্ধব হওয়ার আহবান জানান, যাতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ সহজেই আইনি সুরক্ষা পেতে পারে।

একাত্তর/এসি
বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম প্রধান অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দ্রুত ও পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের জন্য কার্যকর পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল গ্রহণের নির্দেশনা দিয়েছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এই কার্ডের...
যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতে রাজধানীতে আরও অন্তত ৫০টি পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে ‘অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম’ চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
মেটলাইফ স্টেডিয়ামের ১০৬ মিনিটে ফেরান তোরেসের সেই গোল যখন স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দিল, ঠিক সেই মুহূর্তে মাঠের লড়াই গড়াচ্ছিল কুৎসিত এক রণক্ষেত্রে! ফাইনালের শেষ বাঁশি বাজার পর যখন...
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে দেয়ার পর এবার পুরো স্পেনে শুরু হয়েছে বাঁধভাঙা আনন্দের সুনামি। ২০১০ সালের পর দীর্ঘ ১৬ বছর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর