৩০ জুনের মধ্যে স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগ না দিলে আইনানুগ ব্যবস্থা: বিএসইসি

আপডেট : ০৩ মে ২০২৬, ০৭:০৪ পিএম

তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

আগামী ৩০ জুনের মধ্যে এই নিয়োগ সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পরিপালনে ব্যর্থ হলে, সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে বিএসইসি। 

কমিশনের নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে তালিকাভুক্ত কোম্পানিতে স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের শর্ত পরিপালনে ব্যর্থ কোম্পানির সচিবদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 

গত ২৯ এপ্রিল বিএসইসির মাল্টিপারপাস হলে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায়  কর্পোরেট গভর্নেন্স কোড, ২০১৮ অনুযায়ী  ব্যবসায়িক উদ্যোক্তা, ব্যবসায়ী সংগঠনের সদস্য, কর্পোরেট লিডার, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি চাকুরিজীবী, প্রেফশনাল ডিগ্রীধারী ও হাইকোর্ট ডিভিশনে পেশায় নিয়োজিত নারী আইনজীবী— এমন নারীদের স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে  কর্পোরেট গভর্নেন্স কোড, ২০১৮ পরিপালন করার নির্দেশ দেওয়া হয়। 

উল্লেখ্য, কর্পোরেট গভর্নেন্স কোড, ২০১৮ এর সংশোধনের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাধ্যতামূলক করা হয় এবং এ সংক্রান্ত গেজেট ২০২৪ সালে প্রকাশিত হয়। 

পরবর্তীতে সময় বাড়িয়ে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। 

সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জে দাখিলকৃত প্রতিবেদনে দেখা গেছে, ১৩১টি তালিকাভুক্ত কোম্পানি এখনো এই শর্ত পরিপালন করতে পারেনি। 

সভায় বিএসইসি সংশ্লিষ্ট সকল কোম্পানিকে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়নের জন্য পুনরায় আহ্বান জানিয়েছে।

আরবিএস
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের কর্পোরেট ও আর্থিক খাতের অত্যন্ত সুপরিচিত মুখ মাসুদ খান। প্রায় চার দশকের পেশাগত অভিজ্ঞতা, বহুজাতিক...
পুঁজিবাজারের টানা অস্থিরতায় আট দফা দাবি নিয়ে বিক্ষোভ করেছেন দেশের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।
আগামী বাজেটে আয়কর খাতে আসছে অর্ধশতাধিক পরিবর্তন। কিছু ক্ষেত্রে কর যেমন বাড়ছে, তেমনি কিছু ক্ষেত্রে কমানোও হচ্ছে। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে তুলে দেয়া হচ্ছে পাঁচ শতাংশ করের স্ল্যাব। করদাতার...
বীমা কোম্পানি গ্রাহকদের একটি এসএমএস বা ক্ষুদে বার্তা পাঠাতে খরচ করে মাত্র ৪৪ পয়সা। ইউনিফাইড ম্যাসেজিং প্ল্যাটফর্মের কথা বলে সেই একই এসএমএস ২০১৯ সাল থেকে প্রায় ১০ গুণ, ১৫ টাকা ৬০ পয়সা করে দিতে বাধ্য...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর