টানা বৃষ্টিতে কুড়িগ্রামে ফসলের ক্ষতি, আধপাকা ধান কাটছেন কৃষকরা

আপডেট : ০৫ মে ২০২৬, ১০:৫১ এএম

অবিরাম বৃষ্টিতে কুড়িগ্রামের নিচু এলাকায় ডুবেছে ধান-ভুট্টা-বাদামের ক্ষেত। চাষিরা বাধ্য হয়ে কাটছেন আধপাকা ধান। সেখানেও রয়েছে শ্রমিক সংকট। 

এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ার চলনবিল এলাকায় টানা বৃষ্টিতে ডোবার ঝুঁকিতে পড়েছে বিপুল পরিমাণ পাকা ধান। পরিস্থিতি বিবেচনায় যেসব জমির ৮০ শতাংশ ধান পেকেছে তা কাটার পরামর্শ দিয়েছে কৃষি অফিস। 

অবিরাম বৃষ্টি ঝরছে কুড়িগ্রামে। বৈশাখের আগম বৃষ্টিতে জেলার নিচু অঞ্চলের ধান-বাদাম ও ভুট্টার ক্ষেত তলিয়ে। ডুবেছে কেবল পাকতে শুরু করা ধান। বাধ্য হয়েই সেই ধানই কাটছেন কৃষক। পুরো ধান নষ্ট হবার আগেই। 

গত দুমাসে জ্বালানি সংকটকালে পানির সংকট কোনোমতে কাটলেও আগাম অবিরাম বৃষ্টিতে দিশেহারা কৃষক। পাশাপাশি রয়েছে শ্রমিক সংকট।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মেহেদী হাসান জানান, কয়েকদিনের বৃষ্টিতে জেলার ২৬৭ হেক্টর জমি পানিতে ডুবে গেছে।

চলতি মৌসুমে সিরাজগঞ্জের উল্লাপাড়ার চলনবিল এলাকায় প্রায় ৩০ হাজার ৩৭৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। টানা বৃষ্টির কারণে উল্লাপাড়ার চলনবিলের সেই ধানের ক্ষেতে জমেছে পানি।

উল্লাপাড়া কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণে রয়েছে। যে-সব জমির ৮০ শতাংশ ধান পেকে গেছে, সেগুলো দ্রুত কাটার পরামর্শ দেওয়া হয়েছে। 

এবারে এ উপজেলায় চাউল উৎপাদনের লক্ষমাত্র ধরা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬৮৭ মেট্টিকটন। 

আরবিএস
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ৩৩ মাস বা ২ বছর ৯ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিক। শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট...
বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পরপরই শুরু হয়েছে উদ্ধার ও লাইন মেরামতের কাজ। 
সময়মতো সার না পাওয়া আর বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষকেরা ভাঙচুর চালিয়েছেন ডিলারের সার গোডাউনে।
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর