সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে সরকার, ছুটে গেলেন দুই মন্ত্রী

আপডেট : ০৫ মে ২০২৬, ০২:৫৭ পিএম

সুনামগঞ্জে সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে মাঠে নেমেছে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র পরিদর্শন, ত্রাণ কার্যক্রম তদারকি এবং পরবর্তী পরিকল্পনা নির্ধারণে চলছে সরেজমিন কার্যক্রম।

এদিকে ক্ষয়ক্ষতি নিয়ে মতভেদ ও ত্রাণ তালিকায় অসঙ্গতি থাকায়, এক সপ্তাহের মধ্যে নতুন তালিকা তৈরি করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। 

সুনামগঞ্জের দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুই মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা মঙ্গলবার (৫ মে) ছুটে যান সুনামগঞ্জে। 

বিশ্বম্ভরপুরে তিনমাসব্যাপী মানবিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন তারা। তবে ত্রাণ বিতরণের তালিকা সঠিকভাবে প্রস্তুত না হওয়ায়, নতুন করে তালিকা তৈরির জন্য এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে।

তারা জানান, হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের বিষয়ে প্রধানমন্ত্রী গভীরভাবে উদ্বিগ্ন, তাই দ্রুত পরিস্থিতি মোকাবিলায় উচ্চপর্যায়ের এই দল পাঠানো হয়েছে। 

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সরকার চায় প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরাই যেন সহায়তা পান। এজন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তবে ক্ষয়ক্ষতির পরিসংখ্যান নিয়ে মতভেদ রয়েছে। কৃষি বিভাগের দাবি, ৮০ শতাংশ কৃষক ইতিমধ্যে ধান ঘরে তুলতে পেরেছেন। কিন্তু স্থানীয় কৃষক, রাজনৈতিক নেতা এবং সাংবাদিকদের অভিযোগ এই তথ্য সঠিক নয়।  

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের জন্য এক মাসের মানবিক সহায়তা হিসেবে ১০ মেট্রিক টন চাল এবং ২৫ লাখ টাকা বরাদ্দ হয়েছে, যা তিন মাস চলবে। 

আরবিএস
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
সুনামগঞ্জের তাহিরপুরে স্ত্রীর প্রবাসী হওয়ার মাত্র তিন দিনের মাথায় তিন শিশুসন্তানকে ভাতের সঙ্গে বিষ খাইয়ে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মাদকাসক্ত বাবা। হাসপাতালে চিকিৎসাধীন ওই বাবার...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর