রাজনৈতিক মামলা প্রত্যাহারে আবেদন করতে হবে, অবৈধ অস্ত্র বাজেয়াপ্তের নির্দেশ

আপডেট : ০৬ মে ২০২৬, ০৩:০৯ পিএম

আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশে করা গায়েবি ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এসব মামলা থেকে নিষ্কৃতি পেতে ভুক্তভোগীদের নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দেওয়া লাইসেন্স অস্ত্র বাজেয়াপ্ত ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের চতুর্থ ও শেষ দিনের অধিবেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেট, এডিএম, এসপি ও পিপি’র সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বা মিথ্যা মামলার শিকার ব্যক্তিরা এফআইআর বা চার্জশিটের কপিসহ নির্দিষ্ট ফরমে আবেদন করবেন।

তিনি বলেন, আবেদনগুলো যাচাই-বাছাই করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবে। এরপর আমরা তা আইন মন্ত্রণালয়ে পাঠাব। আইনমন্ত্রীর সভাপতিত্বে থাকা কমিটি ভেটিং করে উপযুক্ত মনে করলে সিআরপিসির ৪৯৪ ধারা অনুযায়ী সেগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী উল্লেখ করেন, বিগত সরকারে সময় অনেক নেতার বিরুদ্ধে এমনকি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও মিথ্যা হত্যা ও অস্ত্র মামলা দেওয়া হয়েছিলো, সেগুলোও বিবেচনায় নেওয়া হবে।

২০০৯ সালের আগে দেওয়া অস্ত্রের লাইসেন্স এবং গত ১৬ বছরে রাজনৈতিক বিবেচনায় প্রাপ্ত লাইসেন্স বাদে বাকি বৈধ অস্ত্রগুলো ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রায় ১০ হাজারের মতো লাইসেন্স করা অস্ত্র এখনও জমা দেওয়া হয়নি। মন্ত্রী জানান, এই অস্ত্রগুলো দ্রুত বাজেয়াপ্ত করতে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

পাঁচ আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে, যেখানে অনেক মানুষকে আসামি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ডিসিদের কাছে জেলাওয়ারি এসব মামলার তালিকা চেয়েছি। সর্বোচ্চ এক মাসের মধ্যে এই তালিকা দিতে বলা হয়েছে। প্রকৃত অপরাধী কারা তা তদন্ত কর্মকর্তারা দেখবেন এবং নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করা হবে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সড়ক, মহাসড়ক ও রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। ঈদে জালিয়াতি রোধে পুলিশ বডি ক্যামেরা ব্যবহার করবে এবং জাল টাকা শনাক্তে হাটে মেশিন সরবরাহ করা হবে। এছাড়া কোরবানির পশুর চামড়া ব্যবস্থাপনায় উপজেলা পর্যায়ে লবণ সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে, যাতে সাত দিনের আগে চামড়া ঢাকায় না আসে।

ভারত থেকে যেন ‘পুশব্যাক’ না হয় সে বিষয়ে সরকার সজাগ রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বিজিবিকে সীমান্তে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

একাত্তর/এসি
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
গুম বা ‘এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স’ বন্ধ, অতীতের গুমের ঘটনা তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার ও প্রতিকার নিশ্চিত করতে পৃথক আইনি কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে...
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জাতিসংঘের প্রধান উন্নয়ন সহায়তা সংস্থা ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর