পুলিশের অবসরকালীন পদোন্নতি ও ওভারটাইম ভাতার আশ্বাস

আপডেট : ১০ মে ২০২৬, ০৪:২০ পিএম

দীর্ঘ সময় একই পদে কর্মরত থেকে পদোন্নতি ছাড়াই অবসরে যাওয়া পুলিশ সদস্যদের জন্য বিশেষ পদোন্নতি এবং অতিরিক্ত কর্মঘণ্টার জন্য ওভারটাইম ভাতা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশকে একটি আধুনিক ও জনকল্যাণমুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে তাদের সব যৌক্তিক দাবি পর্যায়ক্রমে পূরণ করা হবে।

রোববার (১০ মে) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’য় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে অনেক কনস্টেবল ৪০ বছর চাকরি করে পদোন্নতি ছাড়াই অবসরে যান, যা অত্যন্ত দুঃখজনক। এই বঞ্চনা দূর করতে সরকার বিশেষ নীতিমালা করছে। সন্তোষজনক চাকরির রেকর্ড থাকলে অবসরকালীন সময়ে কনস্টেবলদের অনারারি এএসআই, এএসআইদের অনারারি এসআই এবং এসআইদের অনারারি ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়া হবে।

অতিরিক্ত কর্মচাপের কথা বিবেচনা করে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদ পর্যন্ত পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা প্রবর্তনের পরিকল্পনার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, এটি সদস্যদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে। পাশাপাশি পুলিশ সদস্যদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের কথা চিন্তা করে কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোকে আরও আধুনিকায়ন এবং নতুন হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার ক্রাইম, অনলাইন জুয়া ও মানি লন্ডারিং প্রতিরোধে নতুন যুগোপযোগী আইন প্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে দেশে ‘মব কালচার’ বা গণপিটুনির সংস্কৃতি পুরোপুরি বন্ধ করতে বিদ্যমান আইন সংশোধন ও সংযোজন করে আরও কঠোর করা হবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। আইজিপি মোঃ আলী হোসেন ফকিরের সভাপতিত্বে সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন।

একাত্তর/এসি
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
বাংলাদেশ পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এবং এই অর্জিত জনআস্থা ধরে রাখাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনআস্থা কতোটুকু অর্জন করতে...
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় এমন পরিবর্তন আনা হবে, যাতে পরবর্তীতে এটি সংশোধন বা পরিবর্তন করতে হলে বাধ্যতামূলকভাবে জনগণের কাছে অর্থাৎ গণভোটে যেতে হয় বলে জানিয়েছেন জাতীয় সংসদের সংবিধান সংশোধন...
৪৯তম বিশেষ বিসিএসে রাজনৈতিক বা অন্য কোনো কারণে কাউকে বাদ দেওয়া হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কেবল নিয়মমাফিক পুলিশ ভেরিফিকেশনের কারণে ৪৬ জন প্রার্থীর প্রজ্ঞাপন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর