জাপান দলে ফিরলেন তোমিয়াসু, বাদ পড়লেন মিতোমা

আপডেট : ১৫ মে ২০২৬, ০৪:২৪ পিএম

টোকিও: প্রায় দুই বছর নানা ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে থাকার পরও ডিফেন্ডার তাকেহিরো তোমিয়াসুকে বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত দলে অন্তর্ভুক্ত করেছেন জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু। গত বছর আর্সেনালের সাথে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল হওয়ার পর বর্তমানে আয়াক্সে খেলছেন এই সেন্ট্রাল ডিফেন্ডার। শুক্রবার টোকিওতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ব্লু সামুরাইদের এই বিশ্বকাপ দল ঘোষণা করা হয়।

তোমিয়াসু সবশেষ ২০২৪ সালে সিরিয়ার বিপক্ষে জাপানের হয়ে মাঠে নেমেছিলেন। গত মার্চ মাসের আন্তর্জাতিক উইন্ডোতেও তাকে দলে রাখা হয়েছিল, কিন্তু ইনজুরির কারণে পরে তিনি নাম প্রত্যাহার করে নেন। তবে আগামী ৩১ মে টোকিওতে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে মাঠে নামানোর ইঙ্গিত দিয়েছেন কোচ।

কোচ মোরিয়াসু সাংবাদিকদের বলেন, কৌশলগত কারণে তোমিয়াসু সম্প্রতি ক্লাবের হয়ে অফিশিয়াল ম্যাচ না খেললেও, আমাদের মেডিকেল দল নিশ্চিত করেছে যে তার শারীরিক ফিটনেসে কোনো সমস্যা নেই। আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচটি তাকে বিশ্বকাপের আগে একটি উচ্চ-তীব্রতার ম্যাচে নিজের কন্ডিশন আরও উন্নত করার সুযোগ দেবে। আর এই কারণেই আমরা তাকে দলে রেখেছি।

তোমিয়াসু ছাড়াও দলে ডাক পেয়েছেন লিভারপুলের অভিজ্ঞ মিডফিল্ডার ওয়াতারু এন্ডো, যিনি নিজেও চলতি মরসুমে ইনজুরির কবলে পড়েছিলেন। তবে এন্ডো সম্পর্কে কোচ জানান, তিনি ইতিমধ্যেই বল নিয়ে অনুশীলন শুরু করেছেন এবং ম্যাচ খেলার মতো অবস্থায় পৌঁছাচ্ছেন।

মোরিয়াসুর মতে, এন্ডো এই দলের মূল চালিকাশক্তি এবং মাঠের খেলার পাশাপাশি মানসিকভাবেও তিনি দলকে নেতৃত্ব দেবেন। এছাড়া ৩৯ বছর বয়সী ফুলব্যাক ইয়ুতো নাগাতোমোকে দলে রাখা হয়েছে, যার ফলে তাঁর সামনে পঞ্চম বারের মতো বিশ্বকাপ খেলার এক অনন্য সুযোগ তৈরি হলো।

সংবাদ সম্মেলনে জাপানের দল ঘোষণা করছেন প্রধান কোচ হাজিমে মোরিয়াসু   ছবি: সংগৃহীত
তবে জাপানি শিবিরে সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের তারকা মিডফিল্ডার কাওরু মিতোমার বাদ পড়ায়। চলতি মাসের শুরুতে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। কোচ দুঃখ প্রকাশ করে জানান, মেডিকেল রিপোর্ট অনুযায়ী বিশ্বকাপের মূল টুর্নামেন্ট চলাকালীনও মিতোমার মাঠে ফেরা কঠিন ছিল। তাই বাধ্য হয়েই তাকে স্কোয়াডের বাইরে রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়েছে।

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ মঞ্চে জাপানের কোচের দায়িত্ব পালন করতে যাওয়া মোরিয়াসু স্বীকার করেছেন যে, ২৬ জনের এই দল নির্বাচন করা অত্যন্ত কঠিন ছিল। জাপানে বিশ্বমঞ্চে লড়াই করার মতো অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যোগ্য অনেক খেলোয়াড়কে দলে নিতে না পারায় আমি সত্যি তাদের কাছে গভীরভাবে ক্ষমাপ্রার্থনা করছি। তবে আমি বিশ্বাস করি, বর্তমান পরিস্থিতিতে বিশ্বমঞ্চে জাপানের জয়ের জন্য সেরা ২৬ জন খেলোয়াড়কেই আমি বেছে নিয়েছি।

গত দুটি বিশ্বকাপে (২০১৮ ও ২০২২) জাপান শেষ ১৬-তে পৌঁছেছিল। ২০১৮ সালে বেলজিয়ামের কাছে এবং চার বছর আগে কাতারে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে তাদের বিদায় নিতে হয়।

আসন্ন বিশ্বকাপে এফ-গ্রুপে খেলবে জাপান। আগামী ১৪ জুন ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা তাদের অষ্টম বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২০ জুন তিউনিসিয়া এবং ২৫ জুন সুইডেনের বিপক্ষে গ্রুপের বাকি ম্যাচগুলোতে মাঠে নামবে ব্লু সামুরাইরা।

ঘোষিত জাপান স্কোয়াড:

গোলরক্ষক: জায়ন সুজুকি, তোমোকি হায়াকাওয়া, কিসুকে ওসাকো।

ডিফেন্ডার: ইয়ুতো নাগাতোমো, শোগো তানিগুচি, কো ইতাকুরা, সুয়োশি ওয়াতানাবে, তাকেহিরো তোমিয়াসু, হিরোকি ইতো, আয়ুমু সেকো, ইউকিনারি সুগাওয়ারা, জুন্নোস্কে সুজুকি।

মিডফিল্ডার/ফরোয়ার্ড: ওয়াতারু এন্ডো, জুনিয়া ইতো, দাইচি কামাদা, কোকি ওগাওয়া, দাইজেন মায়েদা, রিতসু দোয়ান, আয়াসে উয়েদা, আও তানাকা, কেইতো নাকামুরা, কাইশু সানো, তাকেফুসা কুবো, ইয়ুইতো সুজুকি, কেন্তো শোইগাই, কিসুকে গোতো।

এআরএস
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর