কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ

আপডেট : ২২ মে ২০২৬, ০৬:১৭ পিএম

২০২৬-২৮ মেয়াদের জন্য কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের নির্বাহী কমিটির (এক্সকো) সদস্য হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

কমনওয়েলথ এক্সিকিউটিভ কমিটি ১৬টি সদস্য নিয়ে গঠিত, যার মধ্যে আটটি সর্বোচ্চ অবদানকারী সদস্য রাষ্ট্র এবং বাকি আটটি চারটি অঞ্চল থেকে নির্বাচিত হয়।

বৃহস্পতিবার (২১ মে) যুক্তরাজ্যের লন্ডনে কমনওয়েলথ সচিবালয়ে অনুষ্ঠিত বোর্ড অব গভর্নরসের এক সভায় এশিয়া-ইউরোপ অঞ্চল থেকে বাংলাদেশ নির্বাহী কমিটির (ইসি) সদস্য নির্বাচিত হয়। বোর্ড সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ভারপ্রাপ্ত হাই কমিশনার ড. নজরুল ইসলাম।

কমনওয়েলথ সচিবালয় অর্থ, কর্মচারী এবং প্রশাসন সম্পর্কিত সমস্ত বিষয় তদারকি করে থাকে। এ কমিটি কমনওয়েলথ বোর্ডের গভর্নরদের জন্য নীতিগত সুপারিশও তৈরি করে।

এছাড়াও কমিটিটি কমনওয়েলথের নতুন এবং স্বীকৃত সংস্থাগুলোর (এও) সদস্যপদ পরীক্ষা করে।

নির্বাহী কমিটিতে (এক্সকো) বাংলাদেশের সর্বসম্মতিক্রমে নির্বাচিত হওয়া কমনওয়েলথের গভীর অঙ্গীকার, সক্রিয় অবদান এবং শক্তিশালী নেতৃত্বের প্রতিফলন ঘটায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

কমনওয়েলথ প্রথম আন্তর্জাতিক সংস্থা যেখানে বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী যোগদান করেছে।

আরবিএস
কমনওয়েলথ পর্যবেক্ষক দল বাংলাদেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পূর্ব প্রস্তুতি পর্যবেক্ষণের কাজ শুরু করেছে এবং দেশের মানুষের প্রতি ঐক্য ও সমর্থন পুনর্ব্যক্ত করেছে। 
একইদিনের জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন ইসির জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করছে কমনওয়েলথ। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব (ইসি) সচিব আখতার আহমেদ।
আগামী জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় সহায়তার প্রস্তাব দিয়েছে কমনওয়েলথ। লন্ডনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে কমনওয়েলথের মহাসচিব...
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর