রাজনৈতিক সংস্কারে সহায়তার প্রস্তাব কমনওয়েলথ মহাসচিবের

আপডেট : ১১ জুন ২০২৫, ১১:০১ এএম

আগামী জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় সহায়তার প্রস্তাব দিয়েছে কমনওয়েলথ। লন্ডনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বোচওয়ে জানান, বাংলাদেশর চলমান সংস্কার প্রক্রিয়ায়, বিশেষ করে সংবিধান সংস্কারে আমরা সহায়তা দিতে আগ্রহী।

কমনওয়েলথ মহাসচিব বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সদস্য দেশগুলোকে সহায়তা করা কমনওয়েলথের অন্যতম অগ্রাধিকার। এছাড়া বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন সহজ করাও সংগঠনের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানের প্রেক্ষিতে, বোচওয়ে জানান, কমনওয়েলথভূক্ত দেশগুলোর দেড়শ কোটি তরুণদের নানা আর্থ-সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে। 

তিনি আরও বলেন, কমনওয়েলথ শিক্ষাবৃত্তি নতুনভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এ মাসেই ঢাকায় একটি যুব কার্যক্রম আয়োজন করা হবে। 

এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামসহ অন্যরাও উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
২০২৬-২৮ মেয়াদের জন্য কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের নির্বাহী কমিটির (এক্সকো) সদস্য হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।
দীর্ঘ ১৮ মাসের দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টায় দেওয়া এই ভাষণে তিনি গত দেড় বছরের...
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর