আমেরিকা ইরান চুক্তির তীব্র বিরোধিতায় ইসরাইল

আপডেট : ২৫ মে ২০২৬, ০৯:৩৭ এএম

ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে গড়ে ওঠা সম্ভাব্য শান্তি চুক্তির তীব্র সমালোচনা ও বিরোধিতা শুরু করেছেন ইসরাইলের শীর্ষ কর্মকর্তারা। তাঁদের দাবি, এই প্রস্তাবিত চুক্তিটি কেবল পারমাণবিক কর্মসূচির ওপর আলোকপাত করছে, কিন্তু মধ্যপ্রাচ্যে ইরানের তৈরি করা অন্যান্য বড় বড় হুমকিগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করছে।

ইসরাইলি গণমাধ্যমের সাথে আলাপকালে একজন উচ্চপদস্থ কর্মকর্তা এই চুক্তির খসড়াকে ‘ত্রুটিপূর্ণ’ আখ্যা দিয়ে বলেন, এই ফ্রেমওয়ার্ক চুক্তিটি মোটেও ভালো নয়। এমনকি যদি একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয় এবং ইরান থেকে সব সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়েও নেয়া হয়, যা নিজেই একটি বড় ধরনের ‘যদি’র বিষয়, তবুও এই চুক্তি ইরানের বিপজ্জনক ক্ষেপণাস্ত্র কর্মসূচি কিংবা তাদের আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্কের (সশস্ত্র গোষ্ঠী) হুমকির কোনো সমাধান করছে না।

হুমকির পাশাপাশি জেরুজালেমের নীতিনির্ধারকদের মধ্যে আরেকটি বড় ভয় কাজ করছে। তারা মনে করছেন, এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে লেবাননে ইসরাইলের সামরিক ও গোয়েন্দা অভিযান চালানোর স্বাধীনতা মারাত্মকভাবে খর্ব হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে আরেকজন ইসরাইলি কর্মকর্তা প্রভাবশালী গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্টকে বলেন, যদিও এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি, তবে এটি এমন একটি চুক্তি হতে যাচ্ছে যা এই অঞ্চলে আমাদের সামরিক অপারেশন চালানোর সক্ষমতা এবং কৌশলের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সব মিলিয়ে, আমেরিকার এই কূটনৈতিক চালকে ইসরাইল তাদের জাতীয় নিরাপত্তার জন্য এক বড় ধাক্কা হিসেবেই দেখছে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর