ক্রয়ে ধীরগতি হলে ‘ওয়েট ব্লু’ চামড়া রপ্তানির অনুমতি: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ২৭ মে ২০২৬, ০৩:৩৬ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চামড়া ক্রয়ে ধীরগতি পরিলক্ষিত হলে প্রয়োজনে সরকার 'ওয়েট ব্লু' চামড়া রপ্তানির অনুমতি দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (২৭ মে) দুপুরে সিলেটের চা-শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে তাদের সংগৃহীত চামড়ার ন্যায্যমূল্য পান, সেজন্য সরকারের কঠোর নজরদারি থাকবে। প্রয়োজনে এ বিষয়ে সরকার সরাসরি হস্তক্ষেপও করবে।

ওয়েট ব্লু চামড়া হলো পশুর কাঁচা চামড়া থেকে লোম ও মাংস ছাড়িয়ে ক্রোমিয়াম বা ক্ষার ব্যবহার করে প্রাথমিক প্রক্রিয়াজাত করার পর হালকা নীলচে রঙের ভেজা চামড়া। এটি চামড়া শিল্পের একটি প্রাথমিক রূপ।

উদ্যোগগুলোর প্রেক্ষাপট ব্যাখ্যা করে তিনি আরও জানান, সরকারের এসব পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো কোরবানির চামড়ার সঠিক সংরক্ষণ নিশ্চিত করা এবং চামড়া খাত থেকে দেশের রপ্তানি আয় বৃদ্ধি করা।

আসন্ন জাতীয় বাজেট নিয়ে কথা বলতে গিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির আশা প্রকাশ করেন, আগামীর বাজেট ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টি করবে এবং দেশে নতুন বিনিয়োগ আকর্ষণের ধারার সূচনা করবে।

একাত্তর/এসি
সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
সিলেটের জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটনেটর এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
দেশের শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ ফাঁকিমুক্ত ও আধুনিক করতে আগামী জুলাইয়ের বাজেট থেকে ‘স্মার্ট ক্লাসরুম’ চালু এবং শিক্ষকদের সরকারিভাবে ট্যাবলেট (ট্যাব) দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর