নিউইয়র্কের বুকে এক টুকরো মারাকানা!

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৮:৪০ পিএম

মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে রোববার ভোরে শুরু হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা।  তবে মাঠের আসল কিক-অফের আগেই ট্রাম্পের দেশ আমেরিকার বুকে সাম্বা ঝড় তুলে দিয়েছেন সেলেসাও সমর্থকরা। নিউইয়র্কের বিশ্বখ্যাত ম্যানহাটনের টাইমস স্কয়ার, এই শুক্রবার যেন তার চিরচেনা রূপ হারিয়ে রূপ নিয়েছিল এক টুকরো ব্রাজিলে! পুরো এলাকা পরিণত হয় সবুজ আর হলুদের এক বিশাল গ্যালারিতে। শত শত ব্রাজিলিয়ান সমর্থক নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র দখল করে মেতে ওঠেন এক জমকালো ও স্বতঃস্ফূর্ত উৎসবে, যেখানে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল সাম্বা, পগোদ গান আর ফুটভলি খেলা।


নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলিয়ানদের এই উন্মাদনা পুরো নিউ ইয়র্কবাসীকে স্তব্ধ করে দিয়েছে। গায়ে জাতীয় দলের ঐতিহ্যবাহী হলুদ জার্সি, হাতে বিশাল পতাকা আর মুখে ‘হেক্সা’ জয়ের স্লোগান নিয়ে সমর্থকরা টাইমস স্কয়ারের বিশালাকার স্ক্রিনগুলোর চারপাশ ভাসিয়ে নিয়ে যান। কোনো প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক আয়োজন ছাড়াই শুধুই সামাজিক যোগাযোগমাধ্যমের জোয়ারে এই জমায়েত নিমেষেই এক মহা-উৎসবে রূপ নেয়।


উৎসবের সবচেয়ে নজরকাড়া দিক ছিল এর বৈশ্বিক সম্প্রীতি। টাইমস স্কয়ারের রাস্তায় যখন ব্রাজিলিয়ানরা গোল হয়ে ঐতিহ্যবাহী সাম্বা ও পগোদ মিউজিকের তালে নাচছিলেন, তখন বিশ্বকাপে খেলতে আসা স্কটল্যান্ডের একদল সমর্থকও তাঁদের সাথে যোগ দিয়ে গলা মেলান। শুধু তাই নয়, রাস্তার মাঝেই জম্পেশ এক ফুটভলি ম্যাচের আসর বসিয়ে দেন সাম্বা জাদুকররা।

আর যাঁদের বিরুদ্ধে রোববারের মাঠের তুমুল যুদ্ধ, সেই মরক্কোর সমর্থকদের সাথেও ব্রাজিলিয়ানদের দেখা গেছে দারুণ হৃদ্যতার সাথে বল জাগলিং করতে এবং বন্ধুত্বপূর্ণ খুনসুটিতে মেতে উঠতে। এই চমৎকার দৃশ্য দেখে টাইমস স্কয়ারে ঘুরতে আসা সাধারণ পর্যটক ও স্থানীয় আমেরিকানরাও নিজেদের ধরে রাখতে না পেরে সাম্বার তালে কোমর দোলাতে শুরু করেন।

ব্রাজিলিয়ানদের এই নজিরবিহীন টাইমস স্কয়ার দখল কেবল সামাজিক যোগাযোগমাধ্যমেই ঝড় তোলেনি, বরং তা আন্তর্জাতিক মূলধারার গণমাধ্যমগুলোরও প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ জনপ্রিয় ট্যাবলয়েড ‘দ্য সান’ এই উদযাপনের বেশ কিছু এক্সক্লুসিভ ভিডিও প্রকাশ করে ব্রাজিলিয়ানদের এই ফুটবল উন্মাদনা দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছে।

ভিডিও চিত্রে দেখা গেছে, হাজার হাজার মানুষ একসাথে নাচছেন, গাইছেন এবং শূন্যে লাফিয়ে রাজপথ কাঁপাচ্ছেন। এমনকি রিও ডি জেনিরোর কার্নিভালের মতো টাইমস স্কয়ারের রাস্তায় দেখা মিলেছে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস ও ব্রাজিলের কিংবদন্তি ধারাভাষ্যকার গালভাও বুয়েনোর বিশালাকার সব পুতুল।

পুরো দৃশ্যের অবতারণা করে ব্রিটিশ পত্রিকাটি তাদের প্রতিবেদনে হাইলাইট করে লিখেছে, টাইমস স্কয়ারের এই দৃশ্যগুলো এক কথায় অবাস্তব এবং অবিশ্বাস্য! মাঠের লড়াইয়ে ভিনিসিয়ুসরা কী করবেন তা সময়ই বলবে, তবে মাঠের বাইরের লড়াইয়ে যে ইতিমধ্যেই পুরো নিউইয়র্ক জয় করে নিয়েছে সেলেসাও ভক্তরা, তা বলাই বাহুল্য!

এআরএস
বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
ব্রিসবেনে অনুষ্ঠিত রক্তগরম করা দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে সফরসূচির একমাত্র জয়টি তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ৯৫...
আগের ম্যাচে শেষ মুহূর্তের ড্রয়ের দুঃস্বপ্ন মুছে অবশেষে স্বরূপে ফিরল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল! ব্রিসবেনের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একপর্যায়ে ২-১ গোলে পিছিয়ে পড়ে হারের শঙ্কায়...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর