ঘানার রক্ষণে হোঁচট খেলো ইংল্যান্ড, বাড়লো অপেক্ষা

আপডেট : ২৪ জুন ২০২৬, ০১:১৫ পিএম

বিশ্বকাপে বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। মঙ্গলবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ করেছে থমাস টাচেলের দল। এই ড্রয়ে গ্রুপ ‘এল’-এর শীর্ষস্থান নিশ্চিত করে নকআউট পর্বে ওঠার লক্ষ্যে ইংল্যান্ডের অপেক্ষা আরও বাড়লো।

ইংল্যান্ডের হয়ে গোলের সবচেয়ে কাছাকাছি পৌঁছেছিলেন নিকো ও’রিলি। ম্যাচের শেষদিকে তার হেড বারপোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে অধিনায়ক হ্যারি কেন শট নিলেও তা ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৪-২ ব্যবধানে জয়ের পর ইংল্যান্ডের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স প্রত্যাশিত ছিল। কিন্তু এই ম্যাচের পারফরমেন্সে তাদের শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

পুরো ম্যাচে বলের দখলে আধিপত্য ছিল ইংল্যান্ডের। তারা ১৯টি শট নেয়, যেখানে ঘানার শট ছিল মাত্র দুটি। তবুও বোস্টনের কাছে জিলেট স্টেডিয়ামে ৬৩,৯৮৩ দর্শকের সামনে ঘানার দ্বিতীয় গোলরক্ষক বেঞ্জামিন আসারেকে খুব একটা পরীক্ষায় ফেলতে পারেনি তারা।

দুই দলেরই এখন চার পয়েন্ট। গ্রুপ পর্বে একটি করে ম্যাচ বাকি আছে। পরবর্তী রাউন্ডে ওঠা প্রায় নিশ্চিত হলেও গ্রুপে কার অবস্থান কোথায় হবে, তা এখনও নির্ধারিত হয়নি।

ম্যাচ শেষে কেন বলেন, “অবশ্যই আমরা জয় না পাওয়ায় হতাশ। এমন একটি ম্যাচ ছিল যেখানে আমরা ১-০ বা ২-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়তে পারতাম। তারা যেভাবে খেলেছে, তাতে ম্যাচটি খুব সুন্দর হবে, এমনটা আশা করা কঠিন ছিল। তাদের কৃতিত্ব দিতেই হবে, তারা দারুণভাবে রক্ষণ সামলেছে এবং পাল্টা আক্রমণে বিপজ্জনক ছিল। আমরা এক পয়েন্ট পেয়েছি, এখন সামনে এগিয়ে যেতে হবে।”

ঠান্ডা আবহাওয়ায় ইংল্যান্ডের পারফরম্যান্স ছিল ধীরগতির ও প্রাণহীন, যা অনেকটা ইউরো ২০২৪-এ তাদের কিছু হতাশাজনক ম্যাচের কথা মনে করিয়ে দেয়।

তবে এর কোনো বড় নেতিবাচক প্রভাব পড়েনি। তারা শেষ ৩২’এ ওঠার আরও এক ধাপ কাছে পৌঁছেছে। শনিবার মেটলাইফ স্টেডিয়ামে ইতোমধ্যেই বিদায় হওয়া পানামার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচটি নিরাপদে পার করতে পারলেই নকআউট পর্বের দিকে মনোযোগ দিতে পারবে ইংল্যান্ড।

বিশ্বকাপে আফ্রিকান কোনো দলের কাছে ইংল্যান্ড কখনও হারেনি। তবে বিশ্বের র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের চেয়ে ৬৯ ধাপ পিছিয়ে ৭৩তম স্থানে থাকা ঘানাা দুর্দান্ত লড়াই করেছে এবং অসাধারণ দৃঢ়তা দেখিয়েছে।

ঘানার ‘ব্ল্যাক স্টার্স’ দলের কোচ হিসেবে শেষ মুহূর্তে অভিজ্ঞ কার্লোস কুইরোসকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তটি ক্রমেই সঠিক বলে মনে হচ্ছে। পানামার বিপক্ষে ১-০ জয়ের পর এবার তারা ইংল্যান্ডের বিপক্ষেও মূল্যবান এক পয়েন্ট আদায় করেছে। ২০১০ সালের বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালিস্ট ঘানা পরের ম্যাচে ফিলাডেলফিয়ায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে।

পানামা ম্যাচে আহত হওয়া লরেন্স আতি জাইগির পরিবর্তে স্থানীয় ক্লাবের গোলরক্ষক আসারে রুর একাদশে জায়গা পান। 

উইংয়ে নোনি মাদুয়েকে ও এন্থনি গর্ডন পার্থক্য গড়ে দিতে ব্যর্থ হন। বদলি খেলোয়াড়েরাও ম্যাচে তেমন কোনও প্রভাব ফেলতে পারেননি।

প্রথমার্ধে ইংল্যান্ডের সবচেয়ে ভালো সুযোগ ছিল ডিক্লান রাইসের একটি ফ্রি-কিক, যা অল্পের জন্য বারের ওপর দিয়ে চলে যায়। ম্যাচে প্রায় ঘন্টাখানেক পর আসারেকে কিছুটা বিপদে ফেরাতে সক্ষম হন গর্ডন। 

শেষ কয়েক মিনিটে চাপ কিছুটা বাড়ে। আসারে দারুণ এক সেভে বুকায়ে সাকার নিচু শট ঠেকান। এরপর ও’রিলির হেড পোস্টে লাগে এবং ফিরতি বলে কেনের শট ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়। ফলে ম্যাচটি গোলশূন্য ড্রতেই শেষ হয়।

আরবিএস
ক্রোয়েশিয়ার কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেল পানামা। ফলে গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেল মধ্য আমেরিকার দেশটির। অন্যদিকে গুরুত্বপূর্ণ এই জয়ে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে...
শেষ পর্যন্ত ডিআর কঙ্গোর জেদি গোলরক্ষক এমপাসি-নাজাউকে পরাস্ত করে ১-০ গোলের জয় তুলে নিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া।
উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে শুধু পর্তুগালকে বড় জয়ই উপহার দেননি, গড়েছেন নতুন ইতিহাসও।
ফুটবল বিশ্বকাপের এল-গ্রুপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে রাত ২টায় বোস্টনের মাঠে নামছে থমাস টুখেলের ইংল্যান্ড। প্রতিপক্ষ আফ্রিকান পরাশক্তি ঘানা। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে দু’দুবার লিড হারিয়েও শেষ...
বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাকে বর্তমান সরকার মধ্যমেয়াদি অর্থনৈতিক কৌশলের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৮৯ জন।
ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল কমায় নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
ব্রাজিলিয়ান সাম্বা ফুটবলের আসল জাদু যার পায়ে, সেই পোস্টার বয় নেইমার জুনিয়র অবশেষে কাটিয়ে উঠেছেন চোটের অভিশাপ। দীর্ঘ ইনজুরি আর কঠিন পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে সেলেসাওদের জার্সিতে আবারও মাঠে নামার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর