সিরাজগঞ্জে যমুনা নদীতে নেমে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু, বেঁচে ফিরলো এক

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৪:৩৫ পিএম

সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে জেলার কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের ছয় নম্বর নৌকাঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্ররা হলো—টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার হালিদাপাড়া (ভদ্রশিমুল) গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েত হোসেন (১৩) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা চরাঞ্চলের আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১)।

এ ঘটনায় জীবিত উদ্ধার হওয়া অন্য ছাত্রের নাম হাসিবুল্লাহ (১৩)। সে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার জামিরা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। তারা তিনজনই নিশ্চিন্তপুর ইউনিয়নের জজিরা মদিনাতুল উলূম কওমিয়া ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। 

স্থানীয়রা জানান, সকালে মাদ্রাসার ওই তিন ছাত্র যমুনা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে তারা ভেসে যেতে শুরু করে। তাদের মধ্যে হাসিবুল্লাহ কোনোমতে তীরে উঠতে সক্ষম হলেও জুনায়েত ও আরিফুল পানির নিচে তলিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় জেলেরা দ্রুত নদীতে জাল ফেলে তল্লাশি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর দুপুর ১২টার দিকে ওই দুই মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, নদীতে গোসলে নেমে তীব্র স্রোতের কারণে দুই ছাত্র তলিয়ে যায়। পরে স্থানীয় জেলেদের সহায়তায় দুপুর ১২টার দিকে তাদের মৃতাবস্থায় উদ্ধার করা হয়েছে।

একাত্তর/এসি
সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
নাটোরের লালপুর উপজেলায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে সোহাগী খাতুন (৯) ও আবু বক্কর সিদ্দিক (৬) নামে দুই নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশুরা সম্পর্কে আপন ভাই-বোন।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর