ডেপুটি স্পিকারের সহায়তায় নতুন জীবনে কৃষ্ণ হাজং

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৮:১৪ পিএম

হাসপাতালের নীরব করিডোর আর সাদা দেয়ালের মাঝে রচিত হলো অনন্য এক মানবিকতার গল্প। একদিকে সন্তানের জীবন বাঁচাতে এক গর্ভধারিণী মায়ের নিজের কিডনি দানের মতো সর্বোচ্চ আত্মত্যাগ, অন্যদিকে একজন জনপ্রতিনিধির নিঃস্বার্থ আর্থিক ও মানসিক সহায়তা- এই দুইয়ের মেলবন্ধনে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার যুবক কৃষ্ণ হাজং। 

নতুন জীবন ফিরে পাওয়ার পর পুনর্জন্মের নেপথ্য নায়কদের প্রতি কৃতজ্ঞতা জানাতে আবেগঘন সংবাদ সম্মেলনের আয়োজন করে কৃষ্ণের পরিবার। 

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় দুর্গাপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন সদ্য সুস্থ হয়ে ওঠা কৃষ্ণ হাজং (৩৪), তার মা চারুবালা হাজং (৫৮) এবং পরিবারের অন্যান্য সদস্যরা।

সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন কৃষ্ণ হাজং। 

দুর্গাপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কৃষ্ণ হাজং আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‍আমাদের এতো সামর্থ্য ছিল না যে ব্যয়বহুল চিকিৎসা করাব। ব্যারিস্টার কায়সার কামাল স্যারের আর্থিক সাহায্য, তত্ত্বাবধান এবং মায়ের দেওয়া কিডনির কারণে আমি আজ নতুন জীবন পেয়েছি। স্যারের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই।

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে মা চারুবালা হাজং বলেন, স্যার (ব্যারিস্টার কায়সার কামাল) যদি আমাদের পাশে এসে না দাঁড়াতেন, তবে আমি আমার ছেলেকে কোনোভাবেই বাঁচাতে পারতাম না। চিকিৎসার শুরু থেকে শেষ পর্যন্ত সব খরচ উনি দিয়েছেন। উনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, শুধু দুই হাত তুলে আজীবন উনার জন্য আশীর্বাদ আর দোয়া করি।

জানা যায়, দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী বিজয়পুর এলাকার শচীন্দ্র হাজংয়ের ছেলে কৃষ্ণ হাজং ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বাবা, মা, স্ত্রী ও এক কন্যাসন্তানকে নিয়ে ছিল তার অভাবের সংসার। হঠাৎ করেই এক পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে তার দুটি কিডনিই সম্পূর্ণ অকেজো। 

প্রথমে ময়মনসিংহ এবং পরে ঢাকায় চিকিৎসা নিতে গিয়ে কৃষ্ণের পরিবারটি একপর্যায়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়ে। অর্থাভাবে নিয়মিত ডায়ালাইসিস করাতে না পেরে গত বছরের মে মাসের শেষদিকে একপ্রকার মৃত্যুর প্রহর গুনতে গুনতে বাড়িতে ফিরে আসেন তিনি।

অসহায় কৃষ্ণের নিভু নিভু জীবনের করুণ গল্প জানতে পারেন নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। মানবিক দায়বদ্ধতা থেকে তিনি নিজ উদ্যোগে অসহায় এই মানুষটির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। তার সরাসরি তত্ত্বাবধানে গত বছরের ১৮ জুন থেকে ঢাকার পিজি হাসপাতাল কৃষ্ণের নতুন করে ডায়ালাইসিস ও চিকিৎসা শুরু হয়।

চিকিৎসকরা জানিয়েছিলেন, কৃষ্ণকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করা ছাড়া আর কোনো বিকল্প নেই। সন্তানের এমন করুণ পরিণতি মেনে নিতে পারেননি মা চারুবালা হাজং। নিজের জীবনের ঝুঁকি তুচ্ছ করে তিনি সিদ্ধান্ত নেন নিজের একটি কিডনি সন্তানকে দান করবেন। 

টানা আট মাসব্যাপী বিভিন্ন জটিল চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে চলতি বছরের ২ মার্চ পিজি হাসপাতালে কৃষ্ণের শরীরে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করা হয়। দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার যাবতীয় ব্যয়ভার বহন ও সার্বক্ষণিক তদারকি করেন ব্যারিস্টার কায়সার কামাল।

আরবিএস
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ও দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় বন্যহাতির উপদ্রব ও প্রাণহানি ঠেকাতে ২০টি সোলার স্ট্রিটলাইট স্থাপন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
সীমান্তবর্তী নেত্রকোণার দুর্গাপুর উপজেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন রেলপথ। এ দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়েছে। তবে, বহুদিন ধরেই সেই স্বপ্ন যেন অধরাই রয়ে গেছে। তবে এবার...
নেত্রকোণার দুর্গাপুর কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর ব্যাপ্টিষ্ট চার্চ সংস্কারের জন্য আর্থিক অনুদান দিয়েছেন নেত্রকোণা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার...
পাবনার বেড়ায় একটি অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু।
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবা সুরক্ষা নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে প্রাপ্য সব ধরনের সেবা পর্যায়ক্রমে একটি ‘ওয়ান-স্টপ সার্ভিস’-এর আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার।
জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স (ওএসএ) এর আওতায় প্রাপ্ত পাঁচটি পেট্রোল বোট জাপান সরকারের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে।
বিশ্বকাপের শেষ বত্রিশের মঞ্চে শুক্রবার ভোর ৫টায় টরন্টোর মাঠে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। তবে ফুটবলপ্রেমীদের কাছে এটি কেবল দুটি দলের নকআউট লড়াই নয়, বরং আধুনিক ফুটবলের দুই অবিসংবাদিত...
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর