এক লটারি, এক ছবি, দুই প্রজন্মের দুই ফুটবল তারকার অবিশ্বাস্য গল্প

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০১:১৬ পিএম

২০০৭ সাল। বার্সেলোনার এক তরুণ ফুটবলারের বয়স তখন মাত্র ২০। অন্যদিকে, নীল রঙের একটি ছোট্ট প্লাস্টিকের বাথটাবে বসে থাকা শিশুটির বয়স মাত্র পাঁচ-ছয় মাস। একটি দাতব্য ফটোশুটে সেই তরুণ ফুটবলার শিশুটিকে আলতো করে গোসল করাচ্ছেন। প্রথমে শিশুটিকে কোলে নিতে কিছুটা অস্বস্তি বোধ করলেও, শেষ পর্যন্ত হাসিমুখেই সম্পন্ন করেন পুরো ফটোশুট। কেউই তখন কল্পনা করতে পারেননি, প্রায় দুই দশক পর বিশ্বকাপের ফাইনালে শিরোপার লড়াইয়ে এই দুজনই হবেন একে অপরের প্রতিপক্ষ।

সেই তরুণ ছিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। আর শিশুটি—আজকের স্পেনের বিস্ময় বালক লামিনে ইয়ামাল।

No, it's not AI: UNICEF confirms the unbelievable truth behind the Messi-Lamine  viral photo | MARCA

ছবিটি তোলা হয়েছিল বার্সেলোনা ফাউন্ডেশন, কাতালান সংবাদপত্র দিয়ারিও স্পোর্ত এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে ২০০৮ সালের একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য। ক্যালেন্ডার বিক্রির অর্থ ব্যয় করা হয়েছিল বিশ্বের শিশুদের কল্যাণে। সে সময় অভিবাসী হিসেবে বসবাস করা লামিনে ইয়ামালের পরিবার একটি লটারিতে নির্বাচিত হয়েছিল বলেই এই ফটোশুটের সুযোগ পেয়েছিল। সেই সৌভাগ্যই পরে ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ছবিগুলোর একটি হয়ে ওঠে।

দীর্ঘদিন ছবিগুলো প্রায় বিস্মৃতই ছিল। প্রায় ১৭ বছর ধরে সেগুলো জনসমক্ষে খুব একটা আলোচনায় আসেনি। ২০২৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্সের পর তার বাবা ছবিগুলো সামাজিক মাধ্যমে প্রকাশ করলে সেগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরে ফটোগ্রাফার জোয়ান মনফোর্তও জানান, তখন তিনি নিজেও জানতেন না যে তার ক্যামেরাবন্দি সেই শিশুটি একদিন বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা হবে।

এবার সেই গল্পে নতুন অধ্যায় যোগ করেছে ইউনিসেফ। সংস্থাটি নিশ্চিত করেছে, ভাইরাল হওয়া ছবিগুলো সত্যি। শুধু তাই নয়, মেসি ও লামিনে ইয়ামাল—দুজনই এখন ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর। মাঠে তারা কোটি মানুষের অনুপ্রেরণা, আর মাঠের বাইরে শিশুদের অধিকার, নিরাপত্তা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে নিজেদের কণ্ঠ ও জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছেন।

ইউনিসেফ বলছে, তাদের লক্ষ্য একটাই—‘প্রতিটি শিশু যেন বেঁচে থাকে, বিকশিত হয় এবং নিজের সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাতে পারে।’

UEFA confirms Lamine Yamal's Spain vs Lionel Messi's Argentina battle, Know  Finalissima details - SportsTak

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই ঘটনাকে ফুটবল ইতিহাসের সবচেয়ে আবেগঘন কাকতালীয় মুহূর্তগুলোর একটি হিসেবে বর্ণনা করেছে। কেউ বলছে, এটি যেন সিনেমার চিত্রনাট্য। আবার কেউ লিখেছে, ‘একসময় যে শিশুটিকে কোলে নিয়েছিলেন মেসি, আজ সেই তরুণই বিশ্বকাপের ফাইনালে তার প্রতিপক্ষ।’

ফুটবলে ট্রফি, গোল কিংবা রেকর্ডের গল্প নতুন নয়। কিন্তু একটি দাতব্য ফটোশুটে কোলে নেওয়া শিশুর সঙ্গে প্রায় দুই দশক পর বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হওয়া—এমন গল্প সত্যিই বিরল। তাই মেসি ও লামিনে ইয়ামালের এই ছবিটি এখন শুধু একটি স্মৃতি নয়; এটি ফুটবল ইতিহাসের সবচেয়ে অসাধারণ ‘ফুল সার্কেল’ মুহূর্তগুলোর একটি।

আরবিএস
মাত্র ১৯ বছর বয়সেই ইউরোপিয়ান ফুটবলে রীতিমতো ঝড় তুলেছেন স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল! উয়েফা নেশনস লিগে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে স্পেনের ৩-১ গোলের চোখধাঁধানো জয়ের রাতে আবারও ফুটবল বিশ্বকে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে বিশ্বজয়ের মুকুট মাথায় তুলেছে স্পেন। আর শেষ বাঁশি বাজার পর স্প্যানিশ পোস্টার বয় লামিনে ইয়ামাল ও আর্জেন্টিনার সাবেক অধিনায়ক লিওনেল...
ফিফা আন্তর্জাতিক বিরতির মহারণে মাঠে নামার প্রস্তুতির অংশ হিসেবে বুয়েনস আইরেসে জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের...
মাত্র এক সপ্তাহ আগেও ব্যালন ডি’অর জয়ের দৌড়ে কাউকেই স্পষ্ট ব্যবধানে এগিয়ে রাখা যাচ্ছিল না, তবে গত সাত দিনে ফুটবলের চিত্রপট সম্পূর্ণ বদলে গিয়ে যেন এক মহা ড্রামার রূপ নিয়েছে! একপক্ষে রিয়াল মাদ্রিদের...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর