সিরিজ বাঁচানোর ম্যাচে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৬:৪০ পিএম

প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা। পরে ইয়াসির আলি ও মোহাম্মদ সাইফউদ্দিনের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় টাইগাররা। শেষ ওভারে টানা চারটি ছক্কা হাঁকিয়ে ইনিংসে বাড়তি গতি যোগ করেন সাইফউদ্দিন।

বুলাওয়েতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন তানজিদ তামিম।

প্রথম ম্যাচে হতাশ করা ওপেনিং জুটি এবার শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং উপহার দেয়। যদিও তানজিদ ও সাইফ—দুজনই একাধিকবার জীবন পান। সেই সুযোগ কাজে লাগিয়ে দুজনই তুলে নেন অর্ধশতক। তানজিদ ৩৩ বলে ফিফটি পূর্ণ করেন, আর সাইফের লাগে ৪২ বল।

অর্ধশতক ছোঁয়ার পর অবশ্য ইনিংস বড় করতে পারেননি তানজিদ। ৪৪ বলে ৫৮ রান করে বিদায় নেন তিনি। অন্যদিকে সাইফ হাসান ৪৫ বলে ৫৫ রানের কার্যকর ইনিংস খেলেন।

দুই ওপেনারের বিদায়ের পর দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। তাওহিদ হৃদয়, পারভেজ ইমন ও নুরুল হাসান সোহান বড় ইনিংস খেলতে পারেননি। তবে শেষ দিকে ইয়াসির আলি ও মোহাম্মদ সাইফউদ্দিন ঝড় তোলেন। ইয়াসির ১২ বলে অপরাজিত ২২ রান করেন। আর মাত্র ১০ বলে ৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সাইফউদ্দিন। ইনিংসের শেষ ওভারে টানা চারটি ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮৬ রানে পৌঁছে দেন এই অলরাউন্ডার।

আরবিএস
রানপাহাড় গড়েও রাঁচির মাঠে শেষ রক্ষা হলো না ভারতের! জাসপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপকে রীতিমতো ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার অবিশ্বাস্য এক রেকর্ড...
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট এবং বাংলাদেশ ও জিম্বাবুয়ে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। 
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর