ধর্মের নামে যারা দেশকে বিভক্ত করতে চায় তারা জাতির শত্রু: তথ্যমন্ত্রী

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৪:৩০ পিএম

ধর্মের নামে যারা দেশকে বিভক্ত করতে চায়, তারাই জাতির প্রকৃত শত্রু বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উল্টো রথযাত্রা মহোৎসব উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বিএনপি ধর্ম, বর্ণ, ভাষা বা আঞ্চলিক পরিচয়ের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার রাজনীতিতে বিশ্বাস করে না। 

তিনি অভিযোগ করেন, দেশে যেমন কিছু গোষ্ঠী ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায়, তেমনি প্রতিবেশী দেশেও বিভেদের রাজনীতি বিদ্যমান। 

এ সময় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী। 

উল্টো রথযাত্রা হলো সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসবের সমাপনী দিন। উল্টো রথ টানার মধ্য দিয়ে আজ শুক্রবার শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রী-শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এর আগে গত ১৬ জুলাই ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়।

 

আরবিএস
উল্টো রথ টানার মধ্য দিয়ে আজ শুক্রবার শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রী-শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এর আগে গত ১৬ জুলাই ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনসেবা নিশ্চিত করতে তথ্য মন্ত্রণালয়কে কার্যকর ও আধুনিক হিসেবে গড়ে তুলতে বিশেষজ্ঞ জ্ঞানের কোনো বিকল্প নেই।
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। আগামী ৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে। 
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৭১ জন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জুলাই যোদ্ধার ওপর হামলা দেশের শাসন ব্যবস্থার ওপরই হামলার শামিল। অপরাধীদের ফিরিয়ে আনতে সব রকমেরই চেষ্টা করবে সরকার, এমনই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম। গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর