নতুন পরিকল্পনা নিয়ে মহাবিপদে ইনফান্তিনো

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৫:০৯ পিএম

বিশ্বকাপ ফুটবলের শেয়ার বা মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার বিতর্কিত পরিকল্পনা হাতে নিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার এই উচ্চাকাঙ্ক্ষী বাণিজ্যিক উদ্যোগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সংশয় ও উদ্বেগ প্রকাশ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ইনফান্তিনোর এই নতুন প্রকল্প ঘিরে ফুটবলাঙ্গনে উত্তেজনা এখন তুঙ্গে।

ফিফা তাদের ২১১টি সদস্য দেশকে নতুন এই বাণিজ্যিক কাঠামোর আওতায় আনতে চায়, যার মূল লক্ষ্য হলো বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার আয় বাড়ানো এবং বেসরকারি খাতের বিশাল বিনিয়োগ টেনে আনা। কিন্তু শুরু থেকেই এই প্রকল্পের স্বচ্ছতা ও কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে একাধিক দেশ।

বিশেষ করে বিশ্বকাপ আসরের স্বত্ব বা শেয়ার বেসরকারি খাতে হস্তান্তরের চিন্তা ছড়িয়ে পড়তেই আপত্তি ও ক্ষোভের ঝড় ওঠে। এরিমধ্যে উয়েফা প্রধান, এনিয়ে তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি, বিশ্বকাপ বয়কটের হুমকিও দিয়েছে। এরপরই স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রীও এনিয়ে রীতিমতো তোপ দাগিয়েছেন।

বিষয়টি নিয়ে এক অফিসিয়াল বিবৃতিতে ইংলিশ এফএ অত্যন্ত কড়া ভাষায় নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। বিবৃতিতে বলা হয়, এই প্রস্তাব সম্পর্কে আমাদের আগে থেকে কিছুই জানানো হয়নি এবং এর বিস্তারিত শর্তাবলী বা মূল বিষয় বস্তু সম্পর্কে আমাদের কাছে কোনো স্পষ্ট তথ্য নেই। যেভাবে পর্যাপ্ত তথ্য ছাড়াই এবং প্রশাসনিক স্বচ্ছতা ও সঠিক প্রক্রিয়া না মেনে এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক।। এফএ আরও জানায়, ফিফা যখন এই প্রস্তাবের প্রতিটি বিষয় আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে প্রকাশ করবে, তখন তারা এ বিষয়ে পূর্ণাঙ্গ মতামত ও পর্যালোচনা পেশ করবে।

ইনফান্তিনোর ওপর এখন চারদিক থেকেই চাপ বাড়ছে। ইতিমধ্যেই ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা এবং উত্তর ও মধ্য আমেরিকার সংস্থা কনকাকাফ এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে। এমনকি দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করার মতো চরম হুমকিও দিয়ে রেখেছে সংস্থাগুলো। সব মিলিয়ে বিশ্ব ফুটবলের শীর্ষ বাণিজ্য ও নিয়ন্ত্রক ব্যবস্থার সংঘাত এখন এক নতুন মোড় নিল।

তথ্যসূত্র: গোল ডটকম

এআরএস
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে ইউরোপীয় ফুটবলের প্রধান সংস্থা উয়েফার বিরোধ এবার চরম সীমায় পৌঁছেছে! ফিফা প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার ও টিকিটিং স্বত্ব একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের...
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সিংহাসন কাঁপিয়ে দিয়েছেন উত্তর ইউরোপের ছয় পরাশক্তি! ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের ওপর থেকে সম্পূর্ণ আস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে নরডিক...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে বিশ্ববাণিজ্য, সরবরাহ শৃঙ্খল ও জ্বালানি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণা গ্রহণ...
ভারতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে এই জোটকে একজন সক্রিয় 'শান্তিদূত' হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। শনিবার,...
আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা...
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে এভিয়েশন খাতকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর